105603british-1909270519

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মাথায় কাপড় দিয়ে মসজিদ পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল। এ সময় তার সঙ্গে ছিলেন রাজপুত্র হ্যারি। গত ২৪ সেপ্টেম্বর তারা দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের প্রাচীনতম আউয়াল মসজিদ পরিদর্শন করেন।

এ সময় মসজিদে এক মুসলিম শিশুর সঙ্গে কথা বলেন রাজবধূ মেগান মার্কেল। ওই শিশুর সঙ্গে কথা বলার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ব্রিটিশ রাজবধূকে এ সময় মাথায় ঘিয়া রঙের ওড়না পরা অবস্থায় দেখা যায়। রাজকীয় দায়িত্ব পালনের সময় এই প্রথম তিনি মাথায় ওড়না পরিধান করলেন। অবশ্য ১৯৯১ সালে পাকিস্তানের লাহোরে অবস্থিত বাদশাহি মসজিদ পরিদর্শনের সময় প্রিন্স হ্যারির মা প্রিন্সেস ডায়নাও মাথায় ওড়না পরিধান করেন। আউয়াল মসজিদে ব্রিটিশ রাজবধূ মুসলিম শিশুর সঙ্গে আনন্দমুখর সময় পার করেন।

রাজপরিবারের সদস্যরা আউয়াল মসজিদে সংরক্ষিত দক্ষিণ আফ্রিকার প্রথম হাতে লেখা কোরআনও পরিদর্শন করেন। স্থানীয়দের বর্ণনা মতে কোরআনটি অনুলিখন করেন আউয়াল মসজিদের প্রথম ইমাম তাউন গুরু। তিনি তাঁর স্মৃতি থেকেই কোরআনের কপিটি অনুলিখন করেন। তাউন গুরুকে রবিন আইসল্যান্ড থেকে বন্দি করে দক্ষিণ আফ্রিকায় নিয়ে আসা হয়।

বর্তমানে প্রিন্স হ্যারি ও প্রিন্সেস মেগান ১০ দিনের এক সফরে আফ্রিকায় রয়েছেন।

কেপটাউনের বো-কাপে অবস্থিত আউয়াল মসজিদ নির্মিত হয় আজ থেকে ২২৫ বছর আগে (১৭৯৪ খ্রি.)-ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। মসজিদ পরিদর্শনে গেলে স্থানীয় মুসলিম নেতারা তাঁদের স্বাগত জানান।

তাঁরাও একাধিক মুসলিম নেতা ও মুসল্লিদের সঙ্গে কথা বলেন। এ সময় মসজিদের ইমাম শায়খ ইসমাইল ও কমিউনিটি নেতা মুহাম্মদ গ্রনওয়াল্ড উপস্থিত ছিলেন। সূত্র : বিবিসি ও পিপল ডটকম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.