জুমবাংলা ডেস্ক : মাদারীপুরের রাজৈরের গ্রামে প্রবীর বেপারী (২২) নামে প্যারামেডিকেলের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ মৃত্যু নিয়ে শুরু হয়েছে রহস্য।

কেউ বলছেন প্রবীর হার্টঅ্যাটাকে মারা গেছেন, কেউ বলছেন তাস খেলার বিরোধকে কেন্দ্র করে হত্যা সংঘটিত হয়েছে।

তবে পরিবারের দাবি, প্রবীরকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার চৌরাশী বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রবীর বেপারী একই গ্রামের খোকন বেপারীর ছেলে এবং ঢাকার একটি প্যারামেডিকেলের ছাত্র ছিল।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ দিপক হালদার নামে এক যুবককে সন্দেহজনক গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চৌরাশী বাজিতপুর গ্রামের খোকন বেপারীর ছেলে প্রবীর বেপারীকে মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তার এক বন্ধু দিপক হালদার ঘুরতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে ৪/৫ জন বন্ধু মিলে তাস খেলতে বসে।

এ তাস খেলা নিয়ে বন্ধুদের বিরোধের সৃষ্টি হয়। রাত ৮টার দিকে দিপক বাড়িতে এসে জানায়, প্রবীর অসুস্থ হয়ে চান্দের ডিঙ্গা পুকুর পাড়ে পড়ে রয়েছে। পরে স্থানীয়রা রাত সাড়ে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় প্রবীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রবীবের চাচি মাধবী বিশ্বাস জানান, এলাকার দিপক নামে একটি ছেলে প্রবীরকে ওই দিন সন্ধ্যায় ঘুরতে যাবে বলে ডেকে নিয়ে যায়। পরে দিপক ও আরও কয়েকজন মিলে তাকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

ওসি খোন্দকার শওকত জাহান জানান, কয়েকবন্ধু মিলে তাস খেলার সময় ঝগড়া হয়। এ সময় প্রবীর দৌড়াতে গিয়ে পড়ে এ ঘটনা ঘটতে পারে। ধারণা করা হচ্ছে, তিনি হার্টঅ্যাটাক করে মারা গেছেন।

তিনি জানান, পুলিশ এ ঘটনায় দিপক হালদার নামে এক যুবককে সন্দেহজনক গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.