মাদ্রাসাছাত্র নিহত

Advertisement
জুমবাংলা ডেস্ক : মাদারীপুর সদর উপজেলায় শিক্ষকের পিটুনিতে আহত আসিব নামে গাছবাড়িয়া কওমী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃ’ত্যু হয়েছে বলে জানা গেছে।

বুধবার দুপুরে এ ঘটনার পর ওই ছাত্রকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকালে সে মারা যায়।

এ ঘটনায় হাসপাতাল থেকে পুলিশ গাছবাড়িয়ার কওমী মাদ্রাসার এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত আসিব মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদি গ্রামের আনোয়ার মাতুব্বরের ছেলে।

নিহত আসিবের চাচি রোকেয়া বেগম জানান, আসিব দ্বিতিয় শ্রেণির ছাত্র এবং সে মাদ্রাসায় থাকত। বুধবার সকালে আসিবকে পিটিয়ে আহত করেন মাদ্রাসার শিক্ষক ইউসুফ আলী। পরে আবুল বাশার নামের অপর এক শিক্ষক আসিবকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি সওগাতুল আলম জানান, গাছবাড়িয়া কওমী মাদ্রাসার আসিব নামের দ্বিতীয় শ্রেণির আবাসিক এক ছাত্রকে মারধর করে। আহতাবস্থায় তাকে আজ দুপুর ৩টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে ওই ছাত্র মারা যায়।

এ ঘটনায় হাসপাতাল থেকে আবুল বাশার নামের এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে তিনি জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.