জুমবাংলা ডেস্ক : সারাদেশে আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ। আর আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন।

Madrasha-Student

Advertisement

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় সব বোর্ডের পরীক্ষার ফলাফল এক যোগে প্রকাশ করা হয়।

সেখানে দেখা যায় চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট শিক্ষার্থী ছিল ৮৮ হাজার ৬১৪ জন। এদের মধ্যে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮৫ হাজার ৫৭৮ জন। এছাড়া এই বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ।

চলতি বছর মাদ্রাসা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৯৬১৩ জন। এদের মধ্যে জিপিএ ৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ৪ হাজার ৭৫৩ জন এবং ছাত্রের সংখ্যা ৪ হাজার ৭০৮ জন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৯৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন ও ছাত্রী ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন।

এইচএসসিতে ৬৫ কলেজে পাস করেননি কেউ

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮.৬৪ শতাংশ। সেই হিসাবে পাসের হারও কিছুটা কমেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.