জুম্বাংলা ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা চত্তর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই উপজেলার বেজুড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮) ও আফতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭)।

মাধবপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, তারা বেজুড়া থেকে মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে জগদীশপুর বাজারে যাচ্ছিলেন। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

তারা মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছলে সিলেট  থেকে ঢাকামুখি অজ্ঞাত একটি পিকআপ ভ‍্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী শুভ ও সোহাগ গুরুতর আহত হন। খবর পেয়ে মাধবপুর থানার এসআই বুলবুল আহমেদ তাদের স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার  করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ তাদের হেফাজতে নিয়ে যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.