
আটকের পর সোমবার (২ আগস্ট) বিকালে সংবাদ সম্মেলন করেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু দালাল ইটালিতে উন্নত জীবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত অসহায় বাংলাদেশীদের অবৈধভাবে নৌ-পথ এবং বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে আসছে। যার ফলে তারা প্রতিনিয়ত মৃত্যুসহ বিভিন্ন ধরণের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।
এছাড়া অবৈধ অভিবাসীদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের জিম্মি করে প্রতিনিয়ত মুক্তিপণ দাবি এবং শারীরিক নির্যাতন করে আসছে। বর্ণিত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের আত্মীয়-স্বজনরা বিভিন্ন সময় ভৈরব থানায় মানবপাচার বিরোধী আইনে মামলা রুজু করেছেন। এর প্রেক্ষিতে নজরদারিতে রেখে র্যাব তাদের আটক করে।
আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের আরো জানান, তারা লিবিয়াতে মিথ্যা চাকুরীর প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে ৩-৪ লাখ টাকার বিনিময়ে নিয়ে যায়। পরবর্তীতে বিদেশী মানব পাচার চক্রের সাথে যোগসাজসে তাদের জিম্মি করে নির্যাতনের ভিডিও পরিবারকে পাঠিয়ে অতিরিক্ত জনপ্রতি ৬-৭ লাখ টাকা আদায় করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



