Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর:  নিউইয়র্কের ঘরে ঘরে করোনা আক্রান্ত রোগী। প্রতিদিনই সেখানে মরছে মানুষ, দিন যায় লাশের সারি দীর্ঘ হয়। করোনা আতঙ্কে ঘরবন্দী মানুষ। সেই অবস্থায় থেকেও তিনি দেশের মানুষের কথা ভুলে যাননি। তিনি নিজে বিপদে থেকেও নিজের জন্মস্থান গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী গ্রামের প্রায় ৩শ পরিবারের জন্য পাঠালেন খাদ্য উপহার। তিনি একজন মানবিক মানুষ, একজন প্রবাসী, একজন বাংলাদেশী নাঈম আহমেদ।

নিজ গ্রামের অসহায়, দুঃস্থ সহায় সম্ভলহীন শিকড়ের মানুষগুলোর জন্য প্রতিনিয়তই বিভিন্ন মাধ্যমে খোঁজ-খবর নিচ্ছেন। পাঠাচ্ছেন তাদের জন্য খাদ্য উপহার। প্রবাসে থেকেও শিকরের মানুষগুলোর অভাবের কথা শুনে সব সময়ই এগিয়ে এসেছেন।

হাজার হাজার মাইল দূরের আমেরিকার নিউইয়র্ক সিটিতে করোনা আক্রান্তদের দিন-রাত নানাভাবে পরামর্শ দিয়ে আসলেও একটি দিনের জন্য তিনি ভুলে যাননি দেশের শিকড়ের মানুষগুলোর কথা।বিশ্বব্যাপী কোভিড-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশ সরকারের নির্দশনা মেনে যারা ঘরে রয়েছে সেই সব কর্মহীন মানুষগুলোর সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন। ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসেছেন আমেরিকা প্রবাসী নাঈম আহমেদ।

প্রবাসী নাঈম আহমেদের পক্ষে বুধবার (২২ এপ্রিল) সকালে ওই গ্রামের ৩শ পরিবারের ঘরে ঘরে এ খাদ্য উপহার পৌঁছে দিয়েছেন ওই গ্রামের কিছু মুরুব্বি ও যুবক। বিতরণকৃত খাদ্য সমগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কজি লবন, ১ লিটার সোয়াবিন তৈল ইত্যাদি। এ ছাড়াও নিয়মিত হাত পরিষ্কারের জন্য ছিল ১টি সাবান।

এই মহাদুর্যোগের সময়ে সুযোগ পেলেই ফেসবুক-ম্যাসেঞ্জারসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দেশের মানুষকে ঘরে অবস্থান করার নানা ধরনের গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়ে যাচ্ছেন।

ভাদার্ত্তী মধ্যপাড়া গ্রামের আবুল কালাম বলেন, নাঈম ভাই আমেরিকার নিউইয়র্কের মৃত্যুপুরীতে বসবাস করেও এক মুহুর্তের জন্য ভুলেনি গ্রামের খেটে খাওয়া মানুষগুলোর কথা। সুযোগ পেলেই করোনা বিষয়ে দেশের মানুষের জন্য নানা যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন। নিজের জন্মভূমি আর দেশের মানুষকে নিয়ে তাঁর উদ্বেগ আর উৎকন্ঠা দেখে বুঝা যায় তাঁর দেশাত্ববোধ কতটা জাগ্রত।

স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. মাজেদুল ইসলাম সেলিম বলেন, জাতীর এই কঠিন সময়ে নাঈম আহমেদের মতো মানুষ খুবই দরকার। কারণ মাথা উচুঁ করে তাঁর এ লড়াই দেশকে রক্ষায় আমাদের অনুপ্রেরণা যোগায়।

তাঁর এ মানবিতকার কারণে ইতিমধ্যে তিনি স্থানীয়ভাবে বেশ প্রশংসীতও হয়েছেন। এ মহাদুর্যোগে একজন মানবিক মানুষ হিসেবে এগিয়ে আসার জন্য তাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। সাধুবাদ জানিয়েছেন মহিলা ও শিশু বিষয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, পৌর ছাত্রলীগের সভাপতি আলী-আল-রাফু অমিত প্রমুখ।

এ ব্যাপার আমেরিকা প্রবাসী নাঈম আহমেদ বলেন, বিদেশে অবস্থান করেও সবসময় চেষ্টা করি দেশের শিকড়ের মানুষগুলোর সাথে যোগাযোগ রাখার। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। দেশের বিত্তবানরাও গরীব-দুঃখী মানুষের সহযোগিতায় তিনি এগিয়ে আসার অনুরোধ করেন।

তিনি আরো জানান, আমার দেশের মানুষ বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রবাসী ভাইয়েরা মিলে একটি কমিটি করছি। আশা করছি দেশের এ মহামারিতে খুব তাড়াতাড়ি আবারও দেশের মানুষের জন্য কিছু করতে পারবো। তবে এ ব্যাপারে দেশে অবস্থান করা সকল শ্রেণি-পেশার মানুষকে তিনি সচেতন হয়ে ঘরে থাকার অনুরোধ করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google