Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মানবিক মূল্যবোধই হলো ইসলামের ভিত্তি : পুতিন
আন্তর্জাতিক

মানবিক মূল্যবোধই হলো ইসলামের ভিত্তি : পুতিন

By Saiful IslamNovember 22, 20192 Mins Read

মানবিক মূল্যবোধই হলো ইসলামের ভিত্তি : পুতিন

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসলামের ভিত্তি হলো মানবিক মূল্যবোধ। অর্থোডক্স খ্রিস্টধর্মের ভিত্তিও মানবিক মূল্যবোধ। খবর রুশ সংবাদ সংস্থা তাসের। তিনি বৃহস্পতিবার কিরঘিজিস্তানের রাজধানী বিশকেকে আয়োজিত ‘অর্থোডক্স ও ইসলাম- শান্তির ধর্ম’ শিরোনামের এক সম্মেলনে এই কথা বলেন।

এই সম্মেলনে রুশ প্রেসিডেন্টের বক্তব্য পাঠ করেন কিরঘিজিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই উদোভিচেনকো। পুতিন তার বক্তব্যে উল্লেখ করেন, ইসলাম ও অর্থোডক্স খ্রিস্টধর্ম মানুষকে ভালোবাসা, সম্মান করা এবং ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করেছে। তিনি বলেন, এই কারণে নাগরিক শান্তি ও ঐক্যকে শক্তিশালী করতে রাশিয়া ও কিরঘিজিস্তানের সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সহযোগিতা করছে উভয় দেশের ধর্মীয় সংগঠনগুলো।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ইতিবাচক ঐতিহাসিক অভিজ্ঞতা, বিশ্বাস, বন্ধুত্ব, পারস্পরিক সম্মান ও উপলব্ধিগুলো টিকিয়ে রাখা উচিত। তার মতে, উভয় দেশের প্রভাব বিস্তারকারী ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি সংস্থার প্রতিনিধি এবং বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞ সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলন খুবই সময়োপযোগী।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, আশা করি এই সম্মেলনে তরুণ প্রজন্মের সামাজিকীকরণে আধ্যাত্মিক, নৈতিক এবং পারিবারিক মূল্যবোধ সুরক্ষায় ধর্মীয় সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হবে। অপর এক খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তেলের বাজার ভারসাম্যপূর্ণ রাখতে একটি অভিন্ন লক্ষ্য রয়েছে তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও মস্কোর। এ জন্য বিশ্বব্যাপী তেল সরবরাহ নিয়ন্ত্রণ চুক্তির আওতায় সহযোগিতা অব্যাহত রাখবে রাশিয়া। বুধবার ওই সংস্থার ডিসেম্বরের সম্মেলনকে সামনে রেখে আলোচিত এক সভায় তিনি এসব কথা বলেন।

পুতিন বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে উৎপাদক ও ভোক্তার কাছে বাজারকে ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য করা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আমি জোর দিতে চাই।’ বুধবার সউদী আরবের বাদশাহ সালমান বলেছেন, গ্রাহক ও উৎপাদককে সেবা প্রদান এবং বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়েছে রিয়াদ। আর ৫ ডিসেম্বর ভিয়েনার ওই সম্মেলনে তেলের প্রাথমিক মূল্য ঘোষণার পরিকল্পনা করেছে সউদী আরব। বৈশ্বিক চুক্তি থাকায় সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে ১১ দশমিক ২৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে রাশিয়া। আর অক্টোবরে এটা কমিয়ে ১১ দশমিক ২৩ মিলিয়নে ব্যারলে আনে তারা। তবে পুতিন ফোরামকে জানিয়েছেন, ‘তেল সরবরাহ নিয়ন্ত্রণ চুক্তিতে স্বাক্ষর সত্ত্বেও এর উৎপাদন ক্রমাগত বাড়াবে রাশিয়া। তবে অপরিশোধিত তেল উৎপাদনে বিশ্বে এক নাম্বার হওয়ার ইচ্ছা নেই মস্কোর।’ বর্তমানে এক নাম্বারে রয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, ‘বৈশ্বিক জ্বালানি বাজারে রাশিয়ার গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তেল উৎপাদনকারী গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করা।’ আরটি, তাস, রয়টার্স।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa