
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত মানিকগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে পাঠানো তথ্যানুযায়ী এই ফলাফল পাওয়া যায়।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাওয়া তথ্যে জানা যায়, নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মো. রমজান আলী ২৯ হাজার ২৫১ ভোট বেশি পায়। তবে সরকারিভাবে এখনো কোন ফলাফল ঘোষণা করেনি নির্বাচন অফিস।
নৌকা প্রতিকের বিজয়ের খবরে মানিকগঞ্জ শহরে বিজয় মিছিল বের করে প্রার্থীর কর্মী সমর্থকরা। এসময় তারা রমজান আলীর গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



