Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মানিকগঞ্জে ইটভাটায় পিষ্ট শিশুর ভবিষ্যৎ
ঢাকা বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জে ইটভাটায় পিষ্ট শিশুর ভবিষ্যৎ

By iNews DeskMarch 7, 20212 Mins Read

মানিকগঞ্জে ইটভাটায় পিষ্ট শিশুর ভবিষ্যৎ

Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: পেটের ক্ষুধা নিবারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিশু শ্রমিক হিসেবে বিভিন্ন ইটভাটায় নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বিক্রি করছে বিভিন্ন বয়সী শিশুরা। এসব শিশুরা সংসারের হাল ধরতে বিভিন্ন ইটভাটায় হাড়ভাঙ্গা খাটুনি খেটে যাচ্ছে। নাম মাত্র বেতনে এসব শিশুদের উজ্জল ভবিষ্যৎ পিষ্ট হচ্ছে ইটভাটার কালো ধোয়ায়।

জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশু শ্রমিকদের নাম মাত্র বেতন দিয়ে ইটভাটার সরদাররা এসব শিশু শ্রমিকদের ইটভাটার বিভিন্ন কাজে ব্যবহার করছে। এসব শিশু শ্রমিকদের কারো মজুরি দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা আবার কারো মজুরি সাপ্তাহিক ২ হাজার থেকে ৩ হাজার টাকা। কেউ কেউ আবার মাসিক চুক্তিতেও দিনমজুরির কাজ করছে।

খুলনা জেলার পাইকগাছা উপজেলা থেকে মানিকগঞ্জের সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের সিটি ব্রিকসে মায়ের সাথে আসা ১২ বছরের শিশু শ্রমিক মোঃ শাহ আলম ইসলাম জানায়, এক সপ্তাহ যাবৎ সরদারের মাধ্যমে ইটভাটায় কাজ করছে। দৈনিক মজুরি ৪০০ টাকা।
পাইকগাছা থেকে আসা ১৬ বছরের আরেক শিশু শ্রমিক ইয়ামিম জানায়, প্রায় ৬ মাস ধরে সিটি ব্রিকসে কাজ করে সে। হাড়ভাঙ্গা খাটুনিতে ঘর্মাক্ত চেহারায় নিজের মজুরি কত সেকথাও মনে করতে পারছেনা ইয়ামিম। ইটভাটায় হাড়ভাঙ্গা খাটুনিত অনেক কষ্ট হয় বলেও জানায় সে।
মানিকগঞ্জে ইটভাটায় পিষ্ট শিশুর ভবিষ্যৎ
একই ভাটায় ১১ বছরের শিশু শ্রমিক মেহেদী হাসান জানায়, ক্লাশ ওয়ান পর্যন্ত লেখাপড়া করে মা-বাবার সাথে ইটভাটায় এসছে সে। ভ্যানে করে ইট আনা নেওয়া ও ইট সাজিয়ে রাখতে হয় তাকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে কোন রকম বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে পরিবেশ ও কৃষি জমি ধ্বংস করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করছে মেসার্স সিটি ব্রিকস। এই অবৈধ ইটভাটায় নানা বয়সী প্রায় ১৫ জন শিশু শ্রমিকদের দিয়ে ধুলাবালি, কয়লার ভারি বাতাস ও কালো ধোয়ার মধ্যে কোনরকম মাস্ক বা সেফটি পোশাক ছাড়াই ঝুঁকি নিয়ে কাজ করানো হচ্ছে। সকাল সন্ধ্যা বিরামহীন ভাবে কোন ধরনের নিরাপত্তা ছাড়াই এসব শিশু শ্রমিকরা ইটভাটায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

ইটভাটার সরদার আকরাম হোসেন বলেন, সিটি ব্রিকসে ১৫ জনের মত শিশু শ্রমিক আছে। আমি শিশুদের দিয়ে কাজ করাই না। অন্য সরদাররা শিশুদের দিয়ে ইটভাটায় কাজ করায়।

মেসার্স সিটি ব্রিকসের মালিক মোঃ পনির হোসেন বলেন, আমার জানামতে ভাটায় কোন শিশুশ্রমিক নাই। যদি শিশু শ্রমিক থেকে থাকে সেটা সরদাররা জানে। শিশু শ্রমিক থাকলেও তাদের দিয়ে ভারি কাজ করানো হয়না। তারা ইট উল্টানো ও ছোট ছোট কাজ করে, পরিশ্রমের কাজ করেনা।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ইটভাটায় শিশু শ্রমিকের বিষয়টি আমার জানা ছিলনা। এ বিষয়টি আমার কাছে নতুন। আপনার কাছ থেকেই জানলাম। যদি কোন ইটভাটায় শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হয় তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa