Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মানিকগঞ্জে গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশ নিষেধ!
ঢাকা বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জে গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশ নিষেধ!

By Saiful IslamAugust 3, 20212 Mins Read

মানিকগঞ্জে গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশ নিষেধ!

Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে করোনার সংক্রমণ অস্বাভাবিকভাবে সংক্রমন ও মৃত্যু বেড়ে যাওয়ায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি করোনা ডেডিকেটেড হাসপাতালে রুপান্তরিত হওয়ায় হাসপাতালের অভ্যন্তরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবে চিঠি দিয়েছেন হাসপাতালের তত্ত্ববধায়ক।

সোমবার (০৩ আগষ্ট) বেলা ৩ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি/সাধারন সম্পাদক বরাবর জেলা হাসপাতালের তত্ত্ববধায়ক ডা: মো.আরশ্বাদ উল্লাহ স্বাক্ষরিত চিঠিটি দেওয়া হয়।
মানিকগঞ্জে গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশ নিষেধ!
চিঠিতে বলা হয়েছে, মানিকগঞ্জ জেলায় অস্বাভাবিকভাবে সংক্রমন ও মৃত্যু বেড়ে যাওয়ায় করোনা প্রতিরোধ জেলা কমিটি মানিকগঞ্জ এর সিদ্ধান্ত মোতাবেক অত্র কোভিড-১৯ ডেডিকেটেড ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মানিকগঞ্জকে সম্পূর্ণরুপে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিক সংক্রমণ রোধকল্পে বিভিন্ন ওয়ার্ড/বিভাগ/ফ্লোরসহ অত্র হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ সীমিত করা হয়েছে। এমতাবস্থায় সকল গণমাধ্যমকর্মীকে নিজেদের এবং হাসপাতালে ভর্তি আক্রান্ত কোভিড-১৯ পজিটিভ রোগীদের সুরক্ষার স্বার্থে হাসপাতাল অভ্যন্তরে প্রবেশ করা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো। সেক্ষেত্রে তারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট হতে সংবাদ সংগ্রহ করবেন। ইতোপূর্বে যেমন করে আমাদের সকল সেবা কার্যক্রম আপনারা সকল সময় সহযোগিতা করে আসছেন সেটি অব্যাহত রাখবেন এমনটাই প্রত্যাশা। বিষয়টি অতীব জরুরি।

হসপাতালের করোনা ইউনিটের কো-অর্ডিনেটর ডা: মানবেন্দ্র সরকার মানব বলেন, গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশ নিষেধ করে চিঠি ইস্যুর বিষয়টি আমার জানা নেই। বিষয়টি তত্ত্বাবধায়ক স্যার জানেন।

এ ব্যাপারে জানতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: আরশ্বাদ উল্লাহর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, করোনা প্রতিরোধ কমিটির মিটিংয়ে এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি। গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়কই ভালো বলতে পারবেন। এ বিষয়টি আমার জানা নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa