Advertisement
জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলার কালিগঙ্গা নদীতে এক জেলের বরশিতে আট ফুট লম্বা একটি ডলফিন ধরা পড়েছে। পরে সেটিকে কেটে স্থানীয় বাজারে বিক্রি করা হয়। বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা প্রাণীটির ছবি দেখে তাকে গাঙ্গেয় ডলফিন (Ganges River Dolphin) হিসেবে চিহ্নিত করেন।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে উপজেলার পুটাইল ইউনিয়নে কালিগঙ্গা নদীর খেয়া ঘাটের দক্ষিণ পাশ থেকে ডলফিনটি ধরা পড়ে।

জানা যায়, বরশিতে আটকা পড়া ডলফিনটি রশি দিয়ে বেঁধে পাড়ে উঠানো হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে না জানিয়ে পরে সেটিকে কেটে বাজারে বিক্রি করা হয়।

এদিকে, ডলফিন হত্যা ও কেটে বিক্রির বিষয়টি জানাজানি হলে ঘটনার নিন্দা জানান পরিবেশ ও বন্যপ্রাণী সচেতন মানুষেরা।

মানিকগঞ্জ পাখি ও পরিবেশ লালন করি -এর সদস্য দীপক কুমার ঘোষ বলেন, ডলফিনের বাচ্চাটিকে নদীতে ছেড়ে না দিয়ে এভাবে কেটে বিক্রি খুবই জঘন্য কাজ। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের এ ব্যাপারে দায়িত্বপালন করা দরকার ছিল।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমি জানতাম না। বিষয়টি অবগত হলাম। আমি ইউপি চেয়ারম্যান-সদস্যদের ঘটনাস্থলে পাঠাবো। এ ব্যাপারে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এই ধরনের ডলফিন ‍শুধু বাংলাদেশ, ভারত ও নেপালের নদীগুলোতেই দেখা যায়। বাংলাদেশে এটি বিপদাপন্ন অবস্থায় রয়েছে। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের এক নম্বর তফসিল অনুযায়ী এই বন্যপ্রাণী সংরক্ষিত। তাই এটি হত্যা, শিকার বা এর কোনো ক্ষতিকরা শাস্তিযোগ্য অপরাধ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.