Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব আওতায় ২০২০-২০২১ অর্থবছরে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে জেলা আনসার ও ভিডিপি এবং পুলিশ লাইন্স কার্যালয়ের পুকুরে পোনা মাছের অবমুক্তকরণ করা হয়।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ মুনিরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী, খামার ব্যবস্থাপক মোঃ মাহবুব হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন , জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট ইফতেখার, পুলিশ লাইন্সের উপ-পরিদর্শক মোঃ মামুন মিয়াসহ অন্যান্য অফিসের কর্মকর্তাগণ।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ মুনিরুজ্জামান জানান, মানিকগঞ্জের ৭টি উপজেলার ৫১৭ হেক্টর আয়তনে ৫০টি উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে এবার ৭ লক্ষ টাকার ৪ হাজার কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হবে। এর ফলে জেলায় মাছের উৎপাদন প্রায় ৩ গুণ বৃদ্ধি পাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.