রোকেয়া বেগম। ছবি: সংগৃহীত
Advertisement

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে হরিরামপুর উপজেলায় রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীকে ৩০ মিনিটের ব্যবধানে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর ) দুপুরের দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস আলী ঘটনাটি নিশ্চিত করেছেন। টিকাগ্রহীতা রোকেয়া বেগম একই ইউনিয়নের মালুচী গ্রামের সাদেক মোল্লার স্ত্রী। ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস আলী জানান, দুপুরের দিকে ইউনিয়ন পরিষদের কেন্দ্রে রোকেয়া বেগম টিকা নিতে আসেন।

এ সময় কর্তব্যরত টিকাকর্মী ৩০ মিনিটের ব্যবধানে রোকেয়ার শরীরে দুইবার টিকা পুশ করেন। তাকে জেলা হাসপাতালে পাঠনোর পরামর্শ দেওয়া হয়েছে।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, গণ টিকার আওয়ায় টিকা গ্রহনের জন্য সকালে স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের টিকাকেন্দ্রে যান ওই নারী। বেলা সাড়ে ১২টার দিকে একবার প্রথম ডোজ গ্রহন করেন। এরপর তিনি আবারো টিকাগ্রহন করেন। খবর পেয়ে ওই নারীকে পর্যাবেক্ষনে রাখা হয়েছে ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.