Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বাঙ্গালী বিবেকহীন। যে কারণে এই বিবেকহীন বাঙ্গালীর হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। এ দেশের নারীদের জন্য বঙ্গবন্ধু কন্যা যে কাজ করেছেন মানুষের কৃতজ্ঞতাবোধ ও বিবেক থাকলে নৌকার বিপক্ষে যাওয়া উচিত না।

তিনি বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা পরিষদ চত্ত¡রে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধূরী, বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সহ-সভাপতি চিত্র নায়ক মাসুদ পারভেজ রুবেল, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়কারী জেসমিন বেগম প্রমুখ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই প্রথম নারীদের জন্য কাজ করেছেন। সন্তানের পরিচয়ে বাবার নামের পাশে মায়ের নাম সংযোজন করেছে। নারীদের কথা চিন্তা করে গ্রাম-গঞ্জে কমিউনিটি ক্লিনিকি প্রতিষ্ঠা করে ছিলেন।

এ সময় অনুষ্ঠানে উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google