Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার মানুষের মধ্যে বিরল এক ভাইরাসের প্রথম কেস ধরা পড়লো চীনে
আন্তর্জাতিক স্লাইডার

মানুষের মধ্যে বিরল এক ভাইরাসের প্রথম কেস ধরা পড়লো চীনে

By Hasan MajorJune 2, 20212 Mins Read

মানুষের মধ্যে বিরল এক ভাইরাসের প্রথম কেস ধরা পড়লো চীনে

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: চীনে ৪১-বছর বয়স্ক এক ব্যক্তি বার্ড ফ্লু’র এক বিরল ধরনে আক্রান্ত হয়েছেন। মানব দেহে এই স্ট্রেইনের সংক্রমণ এটাই প্রথম। খবর বিবিসির।

এই ব্যক্তি কীভাবে সংক্রমিত হলেন কর্মকর্তারা সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি। তবে H10N3 ধরনের বার্ড ফ্লু মানুষ থেকে মানুষে ছড়ায় না বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে জিংশু প্রদেশের বাসিন্দা ঐ ব্যক্তির দেহে এই বার্ড ফ্লু’র সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসার পর তিনি এখন সেরে উঠছেন।

বার্ড ফ্লু’র অনেকগুলো ধরন রয়েছে। হাঁস-মুরগি নিয়ে যাদের কারবার তাদের মাঝেমধ্যে এই ফ্লু হয়ে থাকে।

সংক্রমণের বিস্তার পরীক্ষা-নিরীক্ষা করে এই ভাইরাসের অন্য কোন কেস খুঁজে পাওয়া যায়নি।

বেইজিং-এর জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার জানিয়েছে, ঝেনজিয়াং শহরের ঐ বাসিন্দা গত ২৮শে এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবং এর এক মাস পর তার দেহে H10N3-এর সংক্রমণ ধরা পড়ে।

“সারা বিশ্বে H10N3-এর কোন কেস নেই। হাঁস-মুরগী থেকে মানুষের মধ্যে কখনও কখনও যে শঙ্কর প্রজাতির ভাইরাস ছড়ায়, এই ক্ষেত্রে তাই ঘটেছে। ব্যাপক হারে এই ভাইরাসের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি খুবই কম,” কমিশন বলছে।

চীনা কর্তৃপক্ষ আরও বলছে, H10N3 ভাইরাসের রোগ বিস্তারের ক্ষমতা কম। তার মানে হলো হাঁস-মুরগীর মধ্যে এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, “মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে এমন কোন লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।”

“এভিয়ান ফ্লু হাঁস-মুরগীর মধ্যে ছড়ায় বলে কালেভদ্রে তা মানুষের মধ্যেও ছাড়তে পারে, এটা অবাক হওয়ার মতো কোন ঘটনা নয়। তবে ইনফ্লুয়েঞ্জা যে কোন সময় মহামারিতে পরিণত হতে পারে সেই ঝুঁকি রয়েছে। এটা তার কথাই মনে করিয়ে দেয়,” স্বাস্থ্য সংস্থা বলছে।

এখন হাঁস-মুরগীর মধ্যে H5N8 এভিয়ান ফ্লু’র ব্যাপক প্রকোপ চলছে, এবং এর জেরে ইউরোপের বেশ কয়েকটি দেশে লক্ষ লক্ষ হাঁস-মুরগী মেরে ফেলা হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে রাশিয়ায় মানুষের মধ্যে এই বিশেষ স্ট্রেইনের প্রথম কেস ধরা পড়েছে।

দু’হাজার ষোল এবং ২০১৭ সালে এভিয়ান ফ্লু’র H7N9 স্ট্রেইনে সংক্রমিত হয়ে প্রায় ৩০০ লোক প্রাণ হারান। তারপর থেকে অবশ্য মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণের ঘটনা খুবই বিরল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

July 15, 2026
সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

July 15, 2026
১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

July 15, 2026

Latest News

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa