Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মামুনুল হকের দ্বিতীয় শ্বশুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি!
ঢাকা বিভাগীয় সংবাদ

মামুনুল হকের দ্বিতীয় শ্বশুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি!

By Saiful IslamApril 5, 20212 Mins Read

মামুনুল হকের দ্বিতীয় শ্বশুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি!

Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সঙ্গে থাকা নারীর পরিচয় পাওয়া গেছে। ওই নারীর নাম জান্নাত আরা ঝর্ণা (২৭)। জান্নাত আরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের পাশের কুলধর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. অলিয়ার রহমান ওরফে পাগলা অলি মিয়ার মেয়ে। তারা আট ভাই-বোন। বোনের মধ্যে সে দ্বিতীয়।

অলিয়ার রহমান গোপালপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সেনা সদস্য। মামুনুল হক ওই সময় নারীর নাম আমেনা তৈয়াবা বললেও তার নাম জান্নাত আরা ঝর্ণা। তবে জান্নাত আরা ঝর্ণার আগে বিয়ে হয়েছে, সেই ঘরে দুটি সন্তান রয়েছে, এ কথা সকলে জানলেও দ্বিতীয় বিয়ের কোনো খবরই জানেন না উপজেলাসহ গ্রামবাসী।

ঝর্ণার বাবা-মা জানান, মেয়ে জান্নাত আরা ঝর্ণার ১১ বছর বয়সে খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকার হাফেজ শহীদুল ইসলাম ওরফে শহীদুল্লাহ নামে এক ব্যক্তির সাথে বিয়ে হয়। এ দম্পত্তির ঘরে আব্দুর রহমান ও তামীম নামে দুজন পুত্র সন্তান আছে। সন্তান দুটি তার বাবার বাড়ি খুলনায় থাকেন।

জান্নাত আরা ঝর্ণার বাবা অলিয়ার রহমান বলেন, ‘আমার মেয়ের সাথে জামাতা শহিদুল ইসলামের পারিবারিক কলহের কারণে প্রায় তিন বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে দুই বছর আগে আমরা পাত্র দেখে মেয়েকে বিবাহ করার কথা বললে, মেয়ে বলতো আমার বিয়ে হয়েছে। এ জন্য আমরা আর কোনো পাত্র দেখিনি। তবে কার সঙ্গে মেয়ে ঝর্ণার দ্বিতীয় বিয়ে হয়েছে সে ব্যাপারে পরিবার জানে না।’

ঝর্ণার মা শিরীনা বেগম বলেন, ‘শুধু একবার ভিডিও কলিং এর মাধ্যমে স্বামী মামুনুল হককে দেখিয়েছিলো কিন্তু আমরা বুঝতে পারিনি তিনি মাওলানা মামুনুল হক ছিলেন।’

গোপালপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, ৪নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা বিল্লাল মোল্যা জানান, অলিয়ার রহমান একজন সাবেক সেনা সদস্য ও বীরমুক্তিযোদ্ধা। সে একজন ভদ্র মানুষ। বাজারে আসার সুবাদে অনেক কথা হয়। কিন্ত ছেলে-মেয়ের ব্যাপারে বেশি কিছু জানি না।

আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান ও ৪নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল মজিদ জানান, জান্নাত আরার বাবা অলিয়ার রহমান একজন সহজ সরল মানুষ। তিনি ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাবেক সেনা সদস্য ও একজন বীরমুক্তিযোদ্ধা। মেয়েটির আগে বিয়ে হয়েছিলো। সে ঘরে দুটি ছেলে সন্তান আছে। পরের বিয়ের বিষয়টি আমরা জানি না।

রবিবার সকালে জান্নাত আরা ঝর্ণার বাবার বাড়ি গোপালপুর ইউনিয়নের কুলধর গ্রাম পরিদর্শনকারী আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, আমি সকালে ওই গ্রামে পরিদর্শনে গিয়েছিলাম। জান্নাত আরার আগের বিয়ের বিষয়টি ও এ উপজেলার বাসিন্দা সেটা নিশ্চিত হওয়া গেছে। সেই ঘরে দুটি সন্তান আছে। তারা বাবার কাছে খুলনায় থাকে। সূত্র : কালের কন্ঠ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

July 6, 2026
স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

July 6, 2026
৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

July 6, 2026

Latest News

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa