ডোরেমন’ নির্মাতা

Advertisement

জনপ্রিয় কার্টুন সিরিজ ডোরেমন-এর নির্মাতা সুতোমু শিবায়ামা মারা গেছেন। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।

তার মৃত্যুর খবরে জাপানের অ্যানিমেশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতিষ্ঠিত স্টুডিও আজিয়াদো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। ১৭ মার্চ প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, ‘ডোরেমন’ ধারাবাহিকের পরিচালনায় তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শুধু তাই নয়, নিন্তামা রান্তারো ধারাবাহিকের প্রধান পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার অবদানের কথা স্মরণ করে দেশের বিভিন্ন মহল গভীর শ্রদ্ধা জানিয়েছে।

ইরান যুদ্ধ থেকে সসম্মানে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প

জাপানি অ্যানিমেশন শিল্পে সুতোমু শিবায়ামাকে একজন পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। ‘ডোরেমন’-এর মতো জনপ্রিয় সিরিজকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে তার ভূমিকা ছিল অনন্য। নবিতা ও শিজুকাসহ প্রিয় চরিত্রগুলো তার পরিচালনায় দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। তিনি এই সিরিজের ওপর ভিত্তি করে একাধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেন।

১৯৬৩ সালে একটি খ্যাতনামা অ্যানিমেশন প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন সুতোমু। পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে বহু জনপ্রিয় অ্যানিমেশন উপহার দেন এবং একপর্যায়ে নিজেই স্টুডিও গড়ে তোলেন।

‘ডোরেমন’ ছাড়াও চিবি মারুকোসহ আরও বহু জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.