
আইআরজিসি’র জনসংযোগ বিভাগ জানিয়েছে, গতরাতে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় একটি ইরানি তেলবাহী জাহাজে আকাশ থেকে হামলা চালায়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এই আগ্রাসন এবং হরমুজ প্রণালীর নিয়ম লঙ্ঘনের জবাবে মার্কিন-জায়নিস্ট মালিকানাধীন “পানায়া” নামের একটি জাহাজকে আইআরজিসির নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরবর্তীতে মার্কিন বাহিনী আবারও আগ্রাসন চালিয়ে কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারে আকাশ থেকে হামলা করে। এর জবাবে অঞ্চলের একটি দেশে অবস্থানরত তাদের বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং মার্কিন পঞ্চম নৌবহরের কেন্দ্রে আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়।
আইআরজিসি আরো বলেছে, এর আগেই আমরা সতর্ক করেছিলাম যে, কোনো আগ্রাসন হলে তার জবাব হবে ভিন্নধর্মী ও আরও কঠোর। আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছি। এই জবাবগুলো শিক্ষণীয় হওয়া উচিত। আমরা আবারও সতর্ক করছি, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে আগ্রাসী মার্কিন বাহিনীকে কঠোর মূল্য দিতে হবে।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



