Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মার্কিন সেনাবাহিনীর প্রথম মুসলিম চ্যাপলেইনের মুখে ৯/১১-এর বর্ণনা
আন্তর্জাতিক

মার্কিন সেনাবাহিনীর প্রথম মুসলিম চ্যাপলেইনের মুখে ৯/১১-এর বর্ণনা

By Shamim RezaSeptember 12, 20214 Mins Read

মার্কিন সেনাবাহিনীর প্রথম মুসলিম চ্যাপলেইনের মুখে ৯/১১-এর বর্ণনা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার বর্ণনা দিয়েছেন সেই সময় মার্কিন সামরিক বাহিনীর প্রথম মুসলিম চ্যাপলিন বা ধর্মীয় ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করা আবদুল রাশিদ মুহাম্মদ।

১৯৭৮ সাল থেকে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৪ সালে আবদুর রশিদ মুহাম্মদ মার্কিন সেনাবাহিনীর প্রথম মুসলিম চ্যাপলিন হিসেবে নিয়োগ পান। ১১ সেপ্টেম্বরের ভয়াবহ ঘটনার সময় তিনি ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে দায়িত্ব পালন করছিলেন।

আবদুর রশিদ মুহাম্মদ ১৯৭৭-৭৯ সালে সান ডিয়াগো স্টেট ইউনিভার্সিটিতে কাউন্সিলিং এডুকেশন নিয়ে স্নাতকোত্তরে পড়াশোনা করেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অব মিশিগান থেকে সমাজর্কর্ম বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

২০১২ সালে ৬৪ বছর বয়সী চ্যাপলিন মুহাম্মদ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। ২৩ বছর দায়িত্ব পালন করে লেফটেন্যান্ট কর্নেল পদে থাকা অবস্থায় তিনি অবসরে যান। বর্তমানে তিনি লা জোলার ভেটেরান্স অ্যাফেয়ার্স মেডিকেল সেন্টারে মানসিক স্বাস্থ্য ও আধ্যাত্মিক কাউন্সিলর অব্যাহত রেখেছেন।

১৯৯৪ সালে তিনি সেনাবাহিনীর মুসলিম চ্যাপলেইন হিসেবে যাত্রা শুরু করেন। তখনকার পরিসংখ্যান মতে, সামরিক বাহিনীতে মুসলিম সদস্যের সংখ্যা ছিল মাত্র পাঁচ হাজার। তবে তাঁর ধারণা মতে এ সংখ্যা দ্বিগুণ হবে। কারণ অনেকেই নিজের ধর্ম সম্পর্কে সুস্পষ্টভাবে কোনোটা নির্ধারণ করেন না। বর্তমানে মার্কিন সেনাবাহিনীর সব শাখায় ১৫ জন মুসলিম চ্যাপলেইন বা ধর্মীয় ব্যক্তি রয়েছেন।

হামলার ঘটনার পর মনোবিজ্ঞানীদের পাঁচ সদস্যের দল, সমাজকর্মী ও চ্যাপলিনদেরকে দ্রুততর সময়ে পেন্টাগনে পাঠানো হয়েছিল। ওই সময় তাঁরা প্রতিদিন ৮ ঘন্টার শিফট করে ২৪ ঘণ্টা ব্যাপী দায়িত্ব পালন করেছিল।

দীর্ঘ তিন সপ্তাহে মুহাম্মদ প্রতিক্রিয়াশীল, অনুসন্ধান ও উদ্ধারকর্মী, আইন প্রয়োগকারী কর্মকর্তা, পেন্টাগনের কর্মচারী, মেডিকেল কর্মীসহ অন্যান্যদের মাধ্যমে পুনরুদ্ধারের কাজ করেন। তাদের দেহাবশেষ দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

মুহাম্মদ বলেন, ‌‘একদিনের মধ্যেই বিমানের হামলায় পেন্টাগনের ভেঙে পড়া দেওয়ালের বাকি অংশে একটি বড় যুক্তরাষ্ট্রের পতাকা তৈরি করা হয়। জ্বালানির গন্ধ কয়েক সপ্তাহ ধরে সেখানে ছিল।’ আসন্ন সংগঠিত বিশৃঙ্খলাকে অগ্নিকাণ্ডের সঙ্গে তুলনা করে তিনি বলেন, স্কুল বা অফিস ভবনে মানুষ যেভাবে অংশ নিয়েছে তার চেয়েও বেশি তাদের অংশগ্রহণ ছিল।

তিনি আরো বলেন, ‘সেখানে আমিই একমাত্র সদস্য ছিলাম, যার পোশাকে মুসলিম চাঁদ-তারা চিহ্ন ছিল। কোনো খ্রিস্টান ও ইহুদিদের প্রতীক ছিল না।’ অন্যথায় অন্যান্য সামরিক পোশাকের মতো তাকে তা পরতে হতো।

ওই সময় তার বিশ্বাসের তাকে টার্গেট করা হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মোটেও না। আমি একজন আর্মি অফিসার ছিলাম। সেখানে আমি একজন চ্যাপলিন ছিলাম।’

ভয়াবহ ঘটনার পর দুর্ঘটনাস্থলের পাশে একটি পার্কিং এরিয়ায় তিনি ও তার সহকর্মীরা পরিষেবা স্থাপন করেন। তাদের অস্থায়ী কোয়ার্টারে একটি ধর্মীয় চিহ্ন রাখা হয়। যে কেউ প্রার্থনা করতে, সান্ত্বনা চাইতে বা বসে ও বিশ্রামে করতে চাইলে তাদের স্বাগত জানানো হতো।

মহাম্মদ বলেন, ‘কেউ আমাদের সাথে কথা বলতে চাইলে তার সাথে আমরা কথা বলি। আমি এ সেবায় শুধু শুক্রবার থাকতাম। একজন পেন্টাগনের ভেতরে থাকত; অপরজন পেন্টাগনের বাইরে থাকত। সেই সময় সবাই বাকরুদ্ধ হয়ে হতাশায় আচ্ছন্ন ছিল।’

প্রয়োজনের মুহূর্তে মানুষ সান্তনা দিতে তাদের পাশে দাঁড়াতে পেরে মুহাম্মদ ছিলেন অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, ‘আমি আমার ভূমিকা পালন করেছি। সেখানে সবাইকে একত্রিত করেছিলাম।’

মুহাম্মদের মতানুসারে যে কোনো ধর্মের কেউ ভয়ানক কাজ করতে পারেন। আর আল কায়েদার সন্ত্রাসীরা ইসলাম ধর্মের অনুসারী ছিল। কিন্তু তাদের এ কর্মকাণ্ড কোনো ভাবেই ইসলামী শিক্ষার প্রতিনিধিত্ব করে না। তাই বলে এ ধর্মের অন্যান্য অনুসারীরা তাদের কর্মকাণ্ডের জন্য দায়ী হবে না।

মুহাম্মদ বলেন, ‘আমরা মুসলিম সম্প্রদায় অনেক ভয় ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলাম। সেই সময় মসজিদগুলো চরমভাবে অপবিত্র হয়। কিছু ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস বা পুড়িয়ে ফেলা হয়। আমেরিকায় মুসলিম সংগঠনগুলোর অফিস লুণ্ঠিত হয়। এভাবে অনেক বিশৃঙ্খলা, বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে।’

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওয়াশিংটন ডিসি মসজিদ পরিদর্শন করে উত্তেজনা প্রশমিত করতে সাহায্য করেন। মুহাম্মাদ বলেন, ‘সন্ত্রাসীরা ইসলামী শিক্ষা লালন করেন না। আমেরিকার মুসলিম সম্প্রদায় তাঁর এ কাজের জন্য খুব কৃতজ্ঞ।’

২০০১ সালের ১১অক্টোবর প্রেসিডেন্ট বুশ ও মার্কিন মন্ত্রিসভার সদস্য, জয়েন্ট চিফ অফ স্টাফ, আইনপ্রণেতা ও হাজার হাজার দর্শকের সাথে তিনিও একটি স্মারক আনুষ্ঠানে অংশ নেন।

তৎকালীন আর্মি চিফ অফ চ্যাপলেইন মুহাম্মদকে এ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থনা করার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘আমার ইচ্ছাধীন হলে আমি অবশ্য তাতে অংশ নিতাম না।’

সূত্র : দ্য সান ডিয়াগো ইউনিয়ন ট্রিবিউন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026
India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

June 25, 2026

Latest News

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa