Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভুয়া ওয়ার্ক পারমিট বিক্রির দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশি আটক
আন্তর্জাতিক প্রবাসী খবর

ভুয়া ওয়ার্ক পারমিট বিক্রির দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশি আটক

By Saiful IslamDecember 2, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্টসহ ভুয়া ওয়ার্ক পারমিটযুক্ত ভিসা তৈরি সিন্ডিকেটের মূল হোতাসহ তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তবে অভিবাসন বিভাগের পক্ষ থেকে এখনও আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দেশটির অভিবাসন বিভাগ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করে।
মালয়েশিয়ায় বাংলাদেশি আটক

Advertisement

সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহীম জানান, স্থানীয় সময় বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহ আলম জেলার কাম্পুং বারু হাইকমের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২০ থেকে ৩০ বছর বয়সী দুই বাংলাদেশিকে আটক করা হয়। দুজনই শাহ আলম এলাকার হাইকম-গ্লেনমারি ইন্ডাস্ট্রিয়াল পার্কে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

এ সময় তাদের কাছ থেকে ভুয়া ১০টি ওয়ার্ক পারমিটযুক্ত পাস, একটি করে ল্যাপটপ ও প্রিন্টার এবং নির্দিষ্ট ওয়ার্ক পারমিট ইস্যুর উদ্দেশ্যে ব্যবহৃত চারটি মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

প্রথম অভিযানের পর সন্দেহভাজন ৩০ বছর বয়সী অপর বাংলাদেশি বুধবার রাতে শাহ আলম জেলা পুলিশ সদর দফতরে আত্মসমর্পণ করেন।

জেলা পুলিশ প্রধান বলেন, তদন্তে দেখা গেছে, তিন বছর ধরে তারা মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং গত অক্টোবর থেকে এ এলাকায় নতুন করে এই কার্যক্রম পরিচালনা করে আসছেন। এই সিন্ডিকেট বাংলাদেশসহ বিভিন্ন বিদেশি শ্রমিকের কাছ থেকে অর্থ হাতিয়ে জাল ভিসা ও বিভিন্ন জাল নথিপত্র বিক্রির কাজে নিয়োজিত ছিল। এসব ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করে নিরীহ শ্রমিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলেও তিনি জানান।

এদিকে, প্রথম অভিযানে আটক দুই সন্দেহভাজনকে শনিবার (৩ ডিসেম্বর) পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে। তৃতীয় সন্দেহভাজনকে রিমান্ড আবেদনের জন্য বৃহস্পতিবার (১ ডিসেম্বর) আদালতে হাজির করা হবে এবং প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৪২০ ধারায় মামলাটি তদন্ত করা হবে।

অভিযান পরিচালনা করে শাহ আলম জেলা পুলিশ সদর (আইপিডি) ও শ্রী মুদা থানার কমার্শিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সদস্যদের একটি দল।

পরিচয় ফাঁস হওয়ায় গোপনে কাতার ছাড়লেন ইসরাইলি সেনা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

July 3, 2026
আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

July 3, 2026
খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

July 3, 2026

Latest News

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

খামেনি

খামেনির লাশ এতদিন কোথায় ছিল

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa