
রোববার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে ৬৯ জনের কাগজপত্র যাচাই বাচাই শেষে ২৪ জনকে আটক করা হয়।
এ অভিযানে শাহ আলম সিটি কাউন্সিল ( এমবিএসএ) এর ৬৭ জন কর্মকর্তা ও কর্মী সমন্বিতভাবে অভিযান পরিচালনা করেন। আটককৃতদের সবাইকে পরবর্তী তদন্তের জন্য এনফোর্সমেন্ট বিভাগ, সেলাঙ্গর স্টেট ইমিগ্রেশন অফিসে আনা হয়েছে এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(গ) এবং ১৫(১)(গ) এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) এর অধীনে তদন্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



