আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার জোহর রাজ্যে তিন দিনে বাংলাদেশিসহ ১১০ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত, তিন অভিযান পরিচালনা করে রাজ্যের অভিবাসন বিভাগ।

Advertisement

জিআইএম বলছে, রাজ্যে বৈধ অনুমতি ছাড়াই অতিরিক্ত অবস্থান ১১০ বিদেশীকে আটক করার পাশাপাশি একজন স্থানীয় নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, মায়ানমার, কম্বোডিয়া, ভারত ও নেপালের। বিদেশিদের বয়স ১৭ থেকে ৬৫ বছরের মধ্যে।

শনাক্ত করা অপরাধের মধ্যে রয়েছে দেশে প্রবেশের জন্য বিশেষ অনুমতি না থাকা, অতিরিক্ত অবস্থান করা এবং সামাজিক ভিজিট পাসের অপব্যবহার করা।

জিআইএম জোহরের পরিচালক মোহাম্মদ রুশদি বুধবার ৩১ জুলাই এক বিবৃতিতে বলেন, অভিযানের সময় মোট ৭৯১ জন বিদেশীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় ১৩ জনকে অফিসে হাজির হওয়ার নোটিশও জারি করা হয়।

অভিজ্ঞতা ছাড়াই ইউএস-বাংলায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

পরিচালক বলেন, অবৈধ অভিবাসীদের (পিএটিআই) সুরক্ষার সন্দেহে ৩১ বছর বয়সী এক স্থানীয় ব্যক্তি যে, কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন তাকেও আটক করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.