
মামুনের সহকর্মীরা জানিয়েছে, নিলাইয়ের ওই নির্মাণাধীন এলাকায় কাজের বিরতিতে খাবার খেতে ভবনের সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন আল-মামুন। হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
বিষয়টি তার সহকর্মীরা পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে তদন্ত শুরু করে। তদন্ত শেষে পুলিশ মামুনের লাশ নিলাই হাসপাতালে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষ করে মামুনের মরদেহ দেশে পাঠানো হবে বলে তার সহকর্মীরা জানান।
জানা গেছে, ভাগ্য ফেরানোর আশায় মামুন ২০০৮ সালে মালয়েশিয়ায় আসেন। চাঁদপুরের বাগরা বাজারের মো. মোস্তফা কামালের ছেলে তিনি। গত বছর মালয়েশিয়া সরকারের দেয়া রি-হিয়ারিং প্রোগ্রামের আওতায় বৈধ ভিসা নিয়ে কাজ করছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



