Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার মাস্ক ছাড়া কক্সবাজার সৈকতে বেড়ানো ও হোটেলে চেক-ইন হবে না
চট্টগ্রাম ট্র্যাভেল বিভাগীয় সংবাদ স্লাইডার

মাস্ক ছাড়া কক্সবাজার সৈকতে বেড়ানো ও হোটেলে চেক-ইন হবে না

By Hasan MajorAugust 18, 20204 Mins Read

মাস্ক ছাড়া কক্সবাজার সৈকতে বেড়ানো ও হোটেলে চেক-ইন হবে না

Advertisement
জুমবাংলা ডেস্ক: পাঁচ মাস বন্ধ থাকার পর বাংলাদেশের পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় কক্সবাজার সৈকত ও সেখানকার অন্যান্য বিনোদন কেন্দ্র সোমবার থেকে খুলে দেয়া হয়েছে। তবে বিভাগীয় শহরের বাইরে যেসব জেলায় এই রোগের সংক্রমণ বেশি তার মধ্যে কক্সবাজার একটি। খবর বিবিসি বাংলার।

প্রায় চার হাজার সংক্রমিত ব্যক্তি এই জেলায় শনাক্ত হয়েছে। কক্সবাজারের কয়েকটি এলাকাকে রেড জোনও ঘোষণা করা হয়েছিল।

যেসব বিধি মানতে হবে

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাভেদ আহমেদ বলছিলেন, পর্যটক এবং যারা পর্যটকদের নানা ধরনের সেবা প্রদান করবেন তাদের জন্য কি করণীয় সে বিষয়ে একটি নির্দেশাবলী তৈরি করা হয়েছে। যা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

সেটি খুলে দেখা গেল তাতে মোট ১৩টি অধ্যায় রয়েছে। ট্যুর অপারেটর, ট্র্যাভেল এজেন্ট, হোটেল, রেস্তোঁরা, এয়ারলাইন্স, টুরিস্ট কোচসহ পর্যটনের সাথে জড়িত এরকম নানা পক্ষের জন্য আলাদা নির্দেশনা দেয়া হয়েছে।

যেমন, কোভিড-১৯ মহামারি শুরুর পর থেকে যেসব স্বাস্থ্যবিধি রয়েছে তাছাড়াও পর্যটকদের ভ্রমণে যাওয়ার আগে অনলাইনে বুকিং ও অর্থ পরিশোধ করতে বলা হচ্ছে।

বড় দলে ভ্রমণের পরিবর্তে কম সদস্য ও পারিবারিক ভ্রমণকে উৎসাহিত করা হচ্ছে।

সেবা গ্রহণের পূর্বে হোটেল, রেস্তোঁরা, স্থানীয় পরিবহণ, গাইড, স্যুভেনির শপ ইত্যাদির কোভিড-১৯ বিষয়ে নিরাপত্তা বিধানের সক্ষমতা রয়েছে কিনা তা যাচাই করে বুকিং দেয়া, হোটেলে অবস্থানকালে বহিরাগত কারোর প্রবেশ নিরুৎসাহিত করা এরকম নানা নির্দেশনা ও পরামর্শ রয়েছে।

পর্যটকদের ব্যবহৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সঠিকভাবে ফেলা, রেস্তোরাতে পরিবেশন করা বুফে খাবার পরিহার করে বরং তিন ফুট দূরত্বে খাবার টেবিলে বসা ইত্যাদি নানা বিষয় উৎসাহিত করা হয়েছে।

নিয়ম না মানলে যা হবে

জাভেদ আহমেদ বলছেন, “কেউ যদি মাস্ক না পরে কোথাও যান তাহলে তাকে জরিমানার সম্মুখীন হতে হবে। মোবাইল কোর্ট, টুরিস্ট পুলিশ এবং জেলার প্রশাসন একসাথে এবিষয়টিতে কাজ করবে।”

টুরিস্ট পুলিশের কক্সবাজার জেলার এসপি মো: জিল্লুর রহমান জানিয়েছেন, প্রথম দিন আবহাওয়া ভাল নয় অর্থাৎ তিন নম্বর সতর্ক সংকেত রয়েছে। এই কারণে সৈকতে মানুষজন তেমন একটা ছিল না।

তিনি জানিয়েছেন সৈকতের যে অংশগুলো সবচেয়ে জনপ্রিয় যেমন কলাতলি বিচ, লাবনি পয়েন্ট, ইনানি বিচ, হিমছড়ি এসব জায়গায় নামার পথে টুরিস্ট পুলিশ অবস্থান করবে এবং কেউ যদি মাস্ক না পরেন তাহলে তাকে সৈকতে নামতে দেয়া হবে না।

তবে কারো কাছে মাস্ক না থাকলে দরকারে তাকে তা সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি।

যে কারণে এসব সিদ্ধান্ত

ট্যুরর অপারেটরস এসোসিয়েশন অফ বাংলাদেশে বা টোয়াবের সভাপতি মো: রাফিউজ্জামান বলছিলেন, পাঁচ মাস যাবত পর্যটন শিল্পের সব কিছু বন্ধ থাকায় এই সময়ে ৫,৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি জানিয়েছেন, পর্যটন শিল্পের সাথে নানা ভাবে ৪০ লাখের মতো মানুষ জড়িত। হোটেল, মোটেল ট্যুর অপারেটরসহ বাংলাদেশে টোয়াবের সদস্য রয়েছে মোট ৬৮৫ জন।

মো: রাফিউজ্জামান বলছেন, সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞসহ সকল পক্ষের সাথে বসে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলছেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন, “হোটেলে চেক-ইন করার সময়, কারো যদি বুকিং করে অনলাইনে টাকাও পরিশোধ করা থাকে তবুও মাস্ক না পরলে, দূরত্ব বজায় না রাখলে তাকে চেক-ইন করতে দেয়া হবে না। মাস্ক ছাড়া উপায় নেই।”

পর্যটকদের কোচগুলোতে একটি করে আসন বাদ দিয়ে বসার ব্যবস্থা করা হবে।

ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাভেদ আহমেদ জানিয়েছেন, কক্সবাজারে পর্যটকদের কাছে যারা বিভিন্ন সুভ্যেনির বিক্রি করেন, সেখানে যারা গাড়ি সরবরাহ করেন, ট্যুর গাইড, রেস্টুরেন্টের কর্মী তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এমনকি রান্না ঘরের বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে হবে সেটিও বলে দেয়া আছে সরকারি নির্দেশাবলীতে।

তবুও যে ঝুঁকি রয়ে যায়

ঝুঁকি তবুও রয়ে যায়, বলছিলেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট, আইইডিসিআরের ভাইরলজি বিভাগের প্রধান ডা. তাহমিনা শিরিন।

তিনি বলছেন, বিশ্বের বেশ কিছু দেশে পর্যটনের জন্য সৈকত বা বিনোদন কেন্দ্র খুলে দেয়ার পর সংক্রমণের বৃদ্ধি পেয়েছে। পরে আবার সৈকত বা বিনোদন কেন্দ্র বন্ধও করে দেয়া হয়েছে।

বাংলাদেশে নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার এখনো ২০ শতাংশের উপরে এবং শনাক্তের হার লম্বা সময় ধরে একই রকম আছে।

ডা. তাহমিনা শিরিন, “যেমন লোকে বিচে নামলে মাস্ক ভিজে গেলে সেটা খুলে ফেলবে। রেস্টুরেন্টে মাস্ক খুলেই খেতে হবে। অতএব একটা ঝুঁকি রয়েই যায়।”

তিনি বলছেন, “সৈকত যেহেতু খোলা জায়গা তার থেকে ঝুঁকি বেশি রেস্টুরেন্ট বা কেনাকাটার যায়গাগুলোতে। সেক্ষেত্রে এসব যায়গায় কতজন আসতে পারবেন সেটা নিশ্চিত করা দরকার।”

রেস্টুরেন্টে ওয়েটারদের মাস্ক পরতে হবে, খাবার টেবিলগুলোতে টেবিলের দূরত্ব ছয় ফিট রেখে বসানোর কথা বলছিলেন তিনি।

তিনি বলছেন, “স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেটি দেখার জন্য পুলিশ বা কর্তৃপক্ষ যতই থাকুক না কেন মুল দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত পর্যটকের নিজের।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

July 4, 2026
আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

July 4, 2026
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026

Latest News

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa