
ওই যুবকের নাম সৌমিত্র। ৬ বছর আগে বিয়ে হয়েছিল তার। সৌমিত্রের বাড়িতে স্ত্রী, ৪ বছরের মেয়ে এবং মা রয়েছে। সম্প্রতি কাশীপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে ফোনে তার যোগাযোগ হয়। ওই গৃহবধূটি বিউটি পার্লারে কাজ করেন। তার স্বামী পুরোহিত।
সৌমিত্র নিজেকে শিক্ষক ও অবিবাহিত পরিচয় দিয়েছিল। প্রায় একবছর ধরে গৃহবধূটির সঙ্গে সম্পর্ক ছিল তার। সৌমিত্র তাকে শর্ত দিয়েছিলেন, ১৫ ভরি সোনার গয়না এবং ১০ হাজার টাকা দিলে বিয়ে করবেন তিনি। কিন্তু সাত দিন আগে তার মতলব ধরে ফেলেন গৃহবধূ।
পরে ওই যুবককে বেঁধে লোকজনের সামনে ঝাঁটাপেটা করেন গৃহবধূ। এরপর তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



