Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিথ্যা প্রমাণিত হলো সোলাইমানির বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ
আন্তর্জাতিক

মিথ্যা প্রমাণিত হলো সোলাইমানির বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ

By Saiful IslamJanuary 6, 20202 Mins Read

মিথ্যা প্রমাণিত হলো সোলাইমানির বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছিলেন তা মিথ্যা প্রমাণিত হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি সোলাইমানিকে নিয়ে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার ভিত্তিতেই ট্রাম্পের অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো।

সংসদ অধিবেশনে আদিল আব্দুল মাহদি বলেন, ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি বাগদাদের আমন্ত্রণে ইরাক সফরে এসেছিলেন। শুক্রবারই সকাল সাড়ে ৮টায় তার সঙ্গে আমার একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বাগদাদ বিমানবন্দরের অদূরে তিনি মার্কিন হামলায় নিহত হন।

আদিল আব্দুল মাহদি স্পষ্ট করেই বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সৌদি আরব এর আগে ইরাকের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছিল। তার পাল্টা জবাব নিয়ে জেনারেল সোলাইমানি বাগদাদ সফরে এসেছিলেন।

কিন্তু জেনারেল সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নেয়া তার বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনাকে নস্যাৎ করে দেয়া হয়েছে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, জেনারেল সোলাইমানি একটি বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছিলেন এবং তাকে হত্যা করার মাধ্যমে সে হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।

কিন্তু সংসদ অধিবেশনে ইরাক প্রধানমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী জেনারেল সোলাইমানিকে হত্যা করার পেছনে আমেরিকার দাবি মিথ্যা প্রমাণ করেছে।

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির এমন সব দাবির বিপক্ষে যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত বক্তব্য আসেনি।

প্রসঙ্গত গত শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় কাসেম সোলায়মানির সঙ্গে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ ১০ জন নিহত হন। এদিকে কুদসপ্রধান সোলাইমানিকে হত্যা করার কথা স্বীকার করে ইশ্বর তার পাশে আছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হত্যাকাণ্ডের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার পারদ চরমে উঠেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

June 25, 2026
ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

June 25, 2026
বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

June 25, 2026

Latest News

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa