Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রকৌশলী না হয়েও জয়পুরহাটর ওমর ফারুক হিরো নামে এক যুবক মিনিটে ৪৬টি ইট তৈরির অটোমেটিক মেশিন উদ্ভাবন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। শ্রমিক সংকটের এই বাজারে হিরোর উদ্ভাবিত এই যন্ত্রটি এক নজর দেখার জন্য প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ।

হিরো জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দুর্গাদহ বাজার সংলগ্ন কান্দি গ্রামের মুকুল হোসেন ও রেখা বেগম দম্পতির ছেলে।

হিরো জানান, ২০০০ সাল থেকে বেশ কয়েক বছর তিনি পাওয়ার ট্রলি চালিয়ে ইটভাটায় ইট বহনের কাজ করতেন। তখন ভাটায় অনেক সময় শ্রমিক সংকটে কাজ ব্যাহত হওয়ার দৃশ্যও অবলোকন করেছেন তিনি। এ অবস্থায় ২০১৭ সাল থেকে স্বল্প সময়ে এবং কম খরচে ইট তৈরির একটি মেশিন বানানোর কাজ হাতে নেয়।

মিশনটি সফল হলেও ফর্মাগত সমস্যার কারণে ছোট ছোট ইট বের হতে থাকে। এ ঘটনায় এক সময় গ্রামবাসীসহ পরিবারের সদস্যরা তার ওপর বিরক্ত হলেও তিনি হাল ছেড়ে দেননি। পরবর্তীতে নতুন উদ্যোমে আবারও সেই মেশিন তৈরিতে মনোনিবেশ করলে অবশেষে সেই সফলতার মাহেন্দ্রক্ষণ পেয়ে যান হিরো।

সবশেষ তার মেশিনটি সফলভাবে প্রস্তুত হয়েছে এবং চাপাইনবাবগঞ্জের সরকার ব্রিকসের সত্ত্বাধিকারী মুকুল সরকার সাড়ে ৭ লাখ টাকায় কিনেও নিয়েছেন।

এ বিষয়ে উদ্ভাবক হিরো আরও বলেন, মেশিনটি সফলভাবে প্রস্তুত করার পর দীর্ঘদিনের কষ্ট ভুলে মনে প্রশান্তি পেয়েছি। মেশিনটি ৫০ হর্স পাওয়ার মোটর এবং ইলেকট্রিক মোটরেও চলতে সক্ষম। ভাটাগুলোতে সনাতনী পদ্ধতিতে একটি ইট বের হতে যেখানে শ্রমিক খরচ লাগে ৮০ পয়সা, সেখানে এই মেশিনে মাত্র ৪০ পয়সার মতো খরচ পড়ে। এছাড়াও বেশি শ্রমিকের দরকার পড়ে না, এতে মালিকপক্ষ টেনশনমুক্ত থাকতে পারে। অন্যদিকে সঠিক মাপ অনুযায়ী ইট বের হয়, যেখানে ক্রেতাদের প্রতারণার শিকার হতে হয় না।

সোমবার দুপুরে মেশিনটি দেখতে তার বাড়িতে গেলে দেখা যায়, এটি এক নজর দেখার জন্য ছোট বড় সব বয়সী কৌতূহলী মানুষের ভিড়। হিরো মেশিনটি স্টার্ট করে এবং ইট বানিয়ে সবাইকে দেখাচ্ছিল। এ সময় নাসির রাজু, তামিম ইকবাল স্বপনসহ অনেকেই বলেন, ‘আমাদের ইউনিয়নে এ রকম একটি আবিষ্কারে আমরা গর্বিত।’

এ বিষয়ে ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন বলেন, ‘হিরো আমার ইউনিয়নের সত্যিকারেই একজন হিরো। স্বল্পপরিসরে লেখাপড়া জানা একজন যুবক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে যে মেশিনটি উদ্ভাবন করেছেন, তা সত্যিই সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো। আমরা তার সাফল্য কামনা করছি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.