জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে বানাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম মাখনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে ভাররা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম ছবুর মিয়া।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রিজাউল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি যুগান্তরকে বলেন, মাখনের বিরুদ্ধে দুটি সিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। একটি মামলায় ১০ মাসের সাজা ও ১০ লাখ টাকা জরিমানা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানান ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


