উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ বন্ধে একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ভূমিকা রাখতে পারবেন বলে মন্তব্য করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, চলমান সংঘাতের প্রভাবে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারের বেশি পৌঁছানোও অস্বাভাবিক নয়।

মিশরের প্রেসিডেন্ট

Advertisement

আজ সোমবার (৩০ মার্চ) কায়রোতে অনুষ্ঠিত ইজিপ্ট এনার্জি শো-২০২৬ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট সিসি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছিলাম—এ অঞ্চলে যুদ্ধ থামাতে আপনিই পারবেন। দয়া করে, এই যুদ্ধ থামাতে সাহায্য করুন। আপনি এটি করতে পারবেন।

তিনি আরও বলেন, যুদ্ধের কারণে বিশ্ববাজারে পণ্যের সরবরাহ ব্যাহত হওয়া এবং মূল্যবৃদ্ধির প্রবণতা ইতোমধ্যে দেখা যাচ্ছে। বিশেষ করে জ্বালানি উৎপাদন কেন্দ্র বা শোধনাগারে হামলা হলে এর গুরুতর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানির দামে।

সংকটময় এমন প্রেক্ষাপটে বাজার বিশ্লেষকদের উদ্ধৃত করে তিনি বলেন, তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারের বেশি হওয়াও অস্বাভাবিক নয়।

বৈশ্বিক খাদ্য সরবরাহ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সিসি। তিনি বলেন, সার রপ্তানিতে বিঘ্ন ঘটলে খাদ্যের দাম ব্যাপক বেড়ে যাবে। ধনী দেশগুলো পরিস্থিতি সামাল দিতে পারলেও দুর্বল অর্থনীতির দেশগুলোর ওপর এর গুরুতর প্রভাব পড়বে।

শান্তি নষ্টের অপচেষ্টা করলে হাত কেটে ফেলা হবে: লেবাননের প্রেসিডেন্ট

উল্লেখ্য, জিসিসিভুক্ত দেশগুলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বে তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে।

সূত্র: রয়টার্স

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.