Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক মিশিগানের যে ‘মৃত ভোটাররা’ এখনও জীবিত
আন্তর্জাতিক

মিশিগানের যে ‘মৃত ভোটাররা’ এখনও জীবিত

By Shamim Rezaনভেম্বর 15, 20203 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনে হেরেই কারচুপির নানা অভিযোগ করছেন, দিচ্ছেন মামলার হুমকিও। ট্রাম্পের অভিযোগ, তাকে জালভোট দিয়ে হারানো হয়েছে। আর এই জালভোট দেয়া হয়েছে মৃত ব্যক্তিদের নামেও। খবর বিবিসির।

ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একই দাবি, যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে হাজার হাজার ভোট দেয়া হয়েছে, এমন ব্যক্তির নামে, যারা আসলে মৃত।

এই তথাকথিত ‘মৃত ভোটারদের’ একজন হচ্ছেন মারিয়া আরেডোনডো। গণমাধ্যমকর্মীরা যখন তাকে ফোন করেন, তিনি তাদের বলেন, আমার বয়স ৭২, কিন্তু আমি এখনও বেঁচে আছি এবং শ্বাস-প্রশ্বাস নিচ্ছি। আমার মাথাও ঠিকমতো কাজ করছে এবং আমার স্বাস্থ্য বেশ ভালো।

মারিয়া তাদের জানালেন, নির্বাচনে তিনি জো বাইডেনকে ভোট দিয়েছেন। তিনি আরও জানালেন, মিশিগানের কথিত মৃত ভোটারদের এক তালিকায় তার নামটি দেখে তিনি খুবই অবাক হয়েছেন।

মারিয়ার মতো আরও অনেকে, যাদের নাম রয়েছে এই কথিত মৃত ভোটারদের তালিকায়, তাদের সঙ্গে সাংবাদিকরা কথা বলেছেন। তাদের বেলাতেও গণমাধ্যমকর্মীরা মারিয়ার মতো একই ধরনের কাহিনি জানতে পেরেছেন।

যুক্তরাষ্ট্রের আগের নির্বাচনগুলোতেও এ রকম ঘটনা ধরা পড়েছে, যেখানে মনে হয়েছে যেন কোনো মৃত ব্যক্তি ভোট দিয়েছে।

এ রকম ঘটনা ঘটে মূলত সরকারি নথিপত্রের ভুলে। অথবা এই পরিবারে একই নামে থাকা আরেক ব্যক্তি যখন তাদের ব্যালট পাঠিয়ে ভোট দেন তখন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা অভিযোগ করছেন, এবারের নির্বাচনে এটি ব্যাপক হারে ঘটেছে।

তাদের এ দাবির পক্ষে কোনো প্রমাণ আছে কিনা সেটি জানতে গণমাধ্যম অনুসন্ধান চালায়।

ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এক রাজনৈতিক কর্মী ১০ হাজার লোকের নামের একটি তালিকা টুইটারে পোস্ট করেছিলেন। সেখান থেকেই এই বিতর্কের শুরু।
এ তালিকাটি দেখে মনে হবে যেন এরা সবাই মারা গেছে, কিন্তু তাদের নামে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়া হয়েছে।

মৃত লোকদের নামে ভোট দেয়ার এ দাবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয়া হয়েছে। যারা এসব দাবি করেছেন, তাদের মধ্যে রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত অনেক জনপ্রতিনিধিও আছেন।

টুইটারে শেয়ার করা ১০ হাজার ‘মৃত ভোটারের’ তালিকায় তাদের নাম, পোস্ট কোড এবং যে তারিখে তারা ব্যালট পেপার পেয়েছেন তার উল্লেখ আছে। এর পর সেখানে একটি সম্পূর্ণ জন্ম তারিখ এবং সম্পূর্ণ মৃত্যু তারিখ দেয়া আছে। তালিকা অনুযায়ী কেউ কেউ মারা গেছেন ৫০ বছরেরও বেশি আগে।

মিশিগানে এমন একটি ডেটাবেজ বা তথ্যভাণ্ডার আছে, যেখানে যে কেউ ঢুকে কারও নাম, পোস্ট কোড, জন্ম মাস এবং জন্ম বছর দিয়ে যাচাই করে দেখতে পারেন, তারা এ বছর ‘অ্যাবসেন্টি ব্যালট’, অর্থাৎ অনুপস্থিত ভোটার হিসেবে ডাকযোগে ভোট দিয়েছেন কিনা।

যুক্তরাষ্ট্রে এ রকম কয়েকটি ওয়েবসাইট আছে, যেখানে সব মানুষের মৃত্যুর রেকর্ড বা নথিপত্র আছে। কিন্তু টুইটারে পোস্ট করা ১০ হাজার মানুষের এ তালিকায় একটা মৌলিক সমস্যা আছে।

এসব তথ্যভাণ্ডার দেখে এভাবে একটা তালিকা তৈরির কাজ করতে গেলে একই নামের দুজন ভিন্ন মানুষকে গুলিয়ে ফেলতে পারেন। যেমন ১৯৪০ সালের জানুয়ারিতে জন্ম, এ রকম এক ভোটার হয়তো মিশিগানে ভোট দিয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের অন্য কোন জায়গায় হয়তো ঠিক একই নামে আরেকজন আছেন, যারও জন্ম ১৯৪০ সালের জানুয়ারিতে, কিন্তু যিনি এখন মৃত।

যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশে এটা অহরহই ঘটে। কারণ দেশটির জনসংখ্যা প্রায় ৩৩ কোটি। এবং কিছু নাম আছে বহুল ব্যবহৃত, যে নামের অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে।

এই কথিত ‘মৃত ভোটারদের তালিকা’ সঠিক না বেঠিক তা যাচাই করার জন্য আমরা দৈবচয়ন ভিত্তিতে ৩০টি নাম বাছাই করা হয়। এর পর এই ৩০ জনের সঙ্গে সাংবাদিকরা যোগ করেন তালিকার সবচেয়ে বয়স্ক মানুষটির নাম।

এই ৩১ জনের মধ্যে ১১ জন যে এখনও বেঁচে আছেন, আমরা তা তারা নিশ্চিত করতে পেরেছেন। বাকি ১৭ জন যে মারা গেছেন এ রকম কোনো সরকারি রেকর্ড নেই।

কথিত ১০ হাজার মৃত ভোটারের তালিকায় যে তারিখে তারা মারা গেছেন বলে বলা হচ্ছে, সাংবাদিকদের কাছে পরিষ্কার প্রমাণ আছে যে, সেই তারিখের পরও তারা বেঁচে আছেন বা ছিলেন।

এই অনুসন্ধান থেকে এটি একেবারে পরিষ্কার যে, কিছু মানুষের তথ্যের সঙ্গে অন্য কিছু ভুল তথ্য জুড়ে দিয়ে এই ‘মৃত ভোটারদের’ তালিকা তৈরি করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পুনরায় চালু

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাঁক্রো

জুন 16, 2026
বোমারু

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত

জুন 16, 2026
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

জুন 15, 2026
Latest News
পুনরায় চালু

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাঁক্রো

বোমারু

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি

হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার : যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে

যুদ্ধবিরতি

আজ রাত থেকেই কার্যকর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি

তেলের দাম

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa