Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ মিষ্টি নিয়ে ২ ভায়রার ‘তুলকালাম’
বরিশাল বিভাগীয় সংবাদ

মিষ্টি নিয়ে ২ ভায়রার ‘তুলকালাম’

By Shamim Rezaঅক্টোবর 26, 20202 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : বরগুনার আমতলীতে নানীশাশুড়ির কুলখানীতে মিষ্টি না দেওয়াকে কেন্দ্র করে দুই ভায়েরার মারামারিতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছে। আহতদের আমতলী ও পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক ও তিনটি মোটরসাইকেল জব্দ করেছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের বেলায়েত গাজীর পুত্র জামাল গাজী ও একই ইউনিয়নের গুলিশাখালী গ্রামের সফেজ মিয়ার পুত্র সোহেল মিয়ার সাথে পার্শ্ববর্তী পটুয়াখালী সদর উপজেলার তিতকাটা গ্রামের মো. তোফাত খানের দুই মেয়ের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। ১৭ অক্টোবর তাদের নানীশাশুড়ির কুলখানীতে অংশ নিয়ে ভায়েরা সোহেল মিয়া ১৫ কেজি মিষ্টি দেন। অপর ভায়েরা জামাল কোনো মিষ্টি দেননি। এই মিষ্টি দেওয়া না দেওয়া নিয়ে সেদিন দুই ভায়েরার মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সোহেল মিয়া তার ভায়েরা জামাল গাজীকে দেখিয়ে দেওয়ার হমকি দেন।

সেই দিনের ঘটনার রেশ ধরে আজ দুপুরে ভায়েরা সোহেল মিয়া বরগুনা জেলা শহর থেকে ভাড়া করে সন্ত্রাসী বাহিনী এনে লাঠিসোটা নিয়ে ভায়েরা জামাল গাজীর বাড়িতে হামলা চালাতে যায়। এ সংবাদে ভায়েরা জামাল গাজী তার স্বজন ও স্থানীয়দের ডালাচারা মাদরাসার সামনে জড়ো করে। এ সময় স্থানীয়রা ভাড়ায় আনা সন্ত্রাসী বাহিনীকে ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মাইনুদ্দিন নামের একজনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বির খান (১৮), জলিল গাজী (২৪), শওকত ইয়ামিন প্যাদা (২০), হাবিবুর রহমান খান (১৯), জাকির খান (৩৫), জামাল গাজী (২৬) ও রিপন খানসহ (২৪) সাত জনকে আটক করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাহাদত হোসেন বলেন, মিজানুর রহমানের পা ভেঙে যাওয়ায় ও লিটননের মাথায় গুরুত্বর আঘাত থাকায় তাদের দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা আমতলী হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তিন জনকে আটক করে জিজ্ঞাবাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

জুন 14, 2026
রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

জুন 14, 2026
পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

জুন 14, 2026
Latest News
আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

Ghior

ঘিওরে যুবদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য, ভাঙনের ঝুঁকিতে জনপদ

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa