Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মিষ্টির প্যাকেটের ওজনই ১৯২ গ্রাম!
জাতীয় বিভাগীয় সংবাদ

মিষ্টির প্যাকেটের ওজনই ১৯২ গ্রাম!

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 13, 20202 Mins Read

মিষ্টির প্যাকেটের ওজনই ১৯২ গ্রাম!

Advertisement

জুমবাংলা ডেস্ক: বিয়ে বা আত্মীয়স্বজনের বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাওয়া, কিংবা যেকোনো খুশির খবরে মিষ্টিমুখ করানোর রীতিটা বহুদিনের। খবর ইউএনবি’র।

চাকরির খবর বা ভর্তি পরীক্ষা বা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলে মিষ্টির দোকানগুলোতে ভিড় লেগে যায়। কিন্তু একবার ভাবুন তো, যদি মিষ্টির প্যাকেটের ওজনই ১৯২ গ্রাম হয় তাহলে বিষয়টা কেমন হবে!

ধরুন আপনি ১৯২ গ্রামের প্যাকেটে ৬০০ টাকা কেজি দরে এক কেজি মিষ্টি কিনলেন। তাহলে আপনার পকেট থেকে প্রায় ১২০ টাকা এমন চলে গেল। তার মানে হলো-শুধু আপনি ওই মিষ্টির প্যাকেটটিই কিনলেন ১২০ টাকা দিয়ে।

আর এভাবেই লোক ঠকিয়ে, ওজনে কারচুপি করে ব্যবসা করছিলেন শরিয়তপুরের এক মিষ্টি ব্যবসায়ী।

বুধবার দুপুরে জাজিরা উপজেলার ব্রাক সমবায় বাজার, বিকে নগর আনন্দ বাজার ও নাওডোবা বাজারে অভিযান পরিচালনা ক‌রেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা।

এসময় অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে প্রশাসনিক প্রতিকার হিসেবে ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হয়। অভিযান পরিচালনার সময় দেখা যায়, ভাই ভাই মিষ্টির দোকানের একটি প্যাকেটের ওজনই ছিল ১৯২ গ্রাম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যাল‌য়ের সহকারী পরিচালক সুজন কাজী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের নিয়মিত তদারকির অংশ হিসেবে জাজিরা উপজেলার ব্রাক সমবায় বাজার, বিকে নগর আনন্দ বাজার ও নাওডোবা বাজারে অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় বাজা‌রের তিন‌টি প্রতিষ্ঠান‌কে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্রাক সমবায় বাজারে টমেটোসহ অন্যান্য সবজিতে ক্ষতিকর রাসয়নিক প্রয়োগ থেকে বিরত থাকতে ব্যবসায়ী ও আড়তদারদের নির্দেশনা দেয়া হয়।

অভিযান শেষে নাওডোবা বাজারে ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয় এবং এ সংশ্লিষ্ট লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা মো. ইউসুফ হোসেন ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম। এছাড়া উপস্থিত ছিলেন নাওডোবা বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মোক্তার হোসেন বেপারী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026

Latest News

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa