Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিসরে খুলে দেওয়া হলো ৪৭০০ বছরের পুরনো পিরামিড
আন্তর্জাতিক

মিসরে খুলে দেওয়া হলো ৪৭০০ বছরের পুরনো পিরামিড

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 7, 2020Updated:March 7, 20202 Mins Read

মিসরে খুলে দেওয়া হলো ৪৭০০ বছরের পুরনো পিরামিড

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক :  কয়েক বছর সংস্কার কাজের পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো পাথর দিয়ে নির্মিত ছয় সোপানের মিসরের প্রাচীনতম পিরামিড। এর নাম ‘জোজার’।  এটি প্রায় ৪ হাজার ৭০০ বছরের পুরনো।

মিসরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) ‘জোজার’ উন্মুক্ত করা হয়েছে। তাদের দাবি, প্রস্তর দিয়ে বানানো এটাই পৃথিবীর সবচেয়ে প্রাচীন স্মৃতিস্তম্ভ।

আধুনিক কায়রোর দক্ষিণে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান মেমফিসের অদূরে সাকারা অন্ত্যেষ্টিক্রিয়া কমপ্লেক্সে নির্মিত হয় এই কাঠামো। এর উচ্চতা ২০৭ ফুট (৬৩ মিটার)। পিরামিডটিকে ঘিরে ছিল মিলনায়তন ও দরবার।

মিসরে খুলে দেওয়া হলো ৪৭০০ বছরের পুরনো পিরামিড
মিসরের জোজার পিরামিডের অভ্যন্তরে।

মিসরের জোজার পিরামিডের অভ্যন্তরপ্রাচীন মিসরের তৃতীয় রাজবংশের দ্বিতীয় রাজা জোজারের শাসনামলে (২৬৫০-২৫৭৫ খ্রিষ্টপূর্ব) এই স্থাপনা গড়ে তোলা হয়। তার মুখ্যমন্ত্রী ইমহোটেপ ছিলেন ঋষি, উজির ও জ্যোতিষী। কাঠামোটির স্থপতি ভাবা হয় তাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, জোজার পিরামিডের সংস্কার শুরু হয়েছিল ২০০৬ সালে। কিন্তু ২০১১ ও ২০১২ সালে মিসরে অভ্যুত্থানের কারণে তা ব্যাহত হয়। রাষ্ট্রপতি হোসনি মোবারকের পতনের পর ২০১৩ সালে ফের কাজে হাত দেন শ্রমিকরা।

মিসরে খুলে দেওয়া হলো ৪৭০০ বছরের পুরনো পিরামিড
মিসরের জোজার পিরামিডের অভ্যন্তর

আল-আহরামের তথ্যানুযায়ী, প্রাচীন স্থানটির বহির্ভাগ, প্রবেশপথের সিঁড়ি, সমাধি কক্ষ ও করিডোরসহ ধসে পড়া সিলিং ব্লকগুলো সংস্কার করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্টরা ভাঙা পাথর সরিয়েছে। এতে প্রায় ১৬ ফুট উঁচু গ্রানাইট পাথরের কফিন উন্মোচিত হয়েছে। এর ওজন ১৭৬ টন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সংস্কারের অংশ হিসেবে নতুন আলোক ব্যবস্থা এবং প্রতিবন্ধীদের প্রবেশের পথ যুক্ত করা হয়েছে।

আল-আহরামকে মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্বমন্ত্রী খালেদ আল-ইনানি জানান, সংস্কার কাজে ৬৬ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে। অর্থাৎ ৫৬ কোটি টাকারও বেশি।

সূত্র : সিএনএন, বাংলা ট্রিবিউন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

June 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

June 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

June 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa