Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিয়ানমার : সবপক্ষের সঙ্গে আলোচনা চায় চীন
আন্তর্জাতিক

মিয়ানমার : সবপক্ষের সঙ্গে আলোচনা চায় চীন

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 8, 20212 Mins Read

মিয়ানমার : সবপক্ষের সঙ্গে আলোচনা চায় চীন

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার পরিস্থিতির সমাধানে আলোচনার হাত বাড়ালো চীন। রোববারেও গোটা দেশ জুড়ে তীব্র আন্দোলন হয়েছে। খবর ডয়চে ভেলে’র।

উত্তপ্ত মিয়ানমার। রোববার গোটা দেশ জুড়ে একাধিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন আন্দোলনকারীরা। বেশ কিছু জায়গায় রবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। দেশের পুরনো রাজধানী বাগানে পুলিশ গুলি চালিয়েছে বলেও অভিযোগ। ঘটনাস্থল থেকে কার্তুজের খোল পাওয়া গিয়েছে বলে একাধিক মানবাধিকার সংগঠনের দাবি। শনিবার রাতে বেশ কিছু জায়গায় পুলিশ এবং সেনা রেড করেছিল। তারপরেই রোববার দিকে দিকে বড় বড় সমাবেশের ডাক দেওয়া হয়। অন্যদিকে, চীন মিয়ানমারে সবপক্ষের সঙ্গে আলোচনা করতে চায় বলে জানিয়েছে। চীনের বক্তব্য, দ্রুত এই পরিস্থিতির অবসান দরকার।

গত সপ্তাহে অং সান সু চি-র দলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। আহত অবস্থায় তিনি ভর্তি ছিলেন সেনা হাসপাতালে। শনিবার তার মৃত্যু হয়। মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে গোটা দেশে। বলা হয়, পুলিশের অত্যাচারেই মৃত্যু হয়েছে ৫৮ বছরের ওই ব্যক্তির। তারপরেই দিকে দিকে বিক্ষোভের ডাক দেওয়া হয়। তারই মধ্যে শনিবার রাতে পুলিশ বিভিন্ন জায়গায় রেড করে। মূলত সু চি-র দলের বিভিন্ন কর্মীর বাড়িতে রেড চালানো হয়। বিক্ষোভকারীরা তাতে আরো খেপে যান। পুলিশের গুলি, কাঁদানে গ্যাস, রবার বুলেট উপেক্ষা করে রোববার দিনভর তারা বিক্ষোভ দেখিয়েছেন।

ইয়াঙ্গনে এক আন্দোলনকারীর ছবি মিলেছে। তারা থুতনি সহ একাধিক জায়গায় রবার বুলেটের আঘাত। আন্দোলনকারীদের বক্তব্য, পুলিশ এবং সেনা নির্বিচারে আক্রমণ চালাচ্ছে। মাথা লক্ষ্য করে লাঠি মারা হচ্ছে। যে কারণে বিভিন্ন হাসপাতালে মাথায় আঘাত নিয়ে সব চেয়ে বেশি মানুষ ভর্তি হচ্ছেন। অভিযোগ, হাসপাতালে ঢুকেও পুলিশ অত্যাচার চালাচ্ছে। জাতিসংঘের হিসেবে এখনো পর্যন্ত ৫৪ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৭০০ জনকে।

চীনের হস্তক্ষেপ

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে এই প্রথম মুখ খুলল চীন। রোববারের ঘটনার পরে চীনের এক উচ্চপদস্থ কূটনীতিক জানিয়েছেন, চীন নিঃশর্তে মিয়ানমারে আলোচনা চালাতে চায়। কোনো পক্ষ অবলম্বন না করে দেশের বিভিন্ন দল এবং সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করতে চায় চীন। এই পরিস্থিতির দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলেও জানিয়েছে চীন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচার হয় যে, মিয়ানমারের সেনা চীনের সাহায্য নিয়ে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়েছে। চীন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। চীনের বক্তব্য, মিয়ানমার তাদের বহুদিনের বন্ধু রাষ্ট্র। সেখানে যাতে স্থিতাবস্থা ফিরে আসে, তার জন্য সবরকম সহযোগিতা করতে প্রস্তুত তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

July 18, 2026
জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

July 17, 2026
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026

Latest News

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa