Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিয়ানমারসহ যে ছয় দেশকে ভিসা দেবে না আমেরিকা
আন্তর্জাতিক

মিয়ানমারসহ যে ছয় দেশকে ভিসা দেবে না আমেরিকা

By Sibbir OsmanFebruary 2, 20202 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারসহ ছয়টি দেশের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
মিয়ানমারসহ যে ছয় দেশকে ভিসা দেবে না আমেরিকা

Advertisement

মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও তথ্য আদান–প্রদানের নীতি অনুসরণ করতে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মিয়ানমার ছাড়া নাইজেরিয়া, ইরিত্রিয়া, সুদান, তানজানিয়া ও কিরগিজস্তানের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ২০১৭ সালের জানুয়ারিতে ক্ষমতায় এসে মাত্র সাত দিনের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করেন। তিনি দাবি করেন, আমেরিকাকে রক্ষা করতে এ উদ্যোগ অত্যাবশ্যক ছিল। সেই দেশগুলো হলো ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়া। সেই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

নতুন দেশগুলোর ওপর নিষেধাজ্ঞার ক্ষেত্রে বলা হয়েছে, নির্দিষ্ট বেশ কয়েক ধরনের ভিসা মিয়ানমারসহ এই ছয়টি দেশের নাগরিকদের না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৮ সালে অন্য পাঁচটি দেশের তুলনায় নাইজেরিয়ার লোকজন দ্বিগুণ ইমিগ্রেশন ভিসা পেয়েছে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান চাদ ওলফ সাংবাদিকদের বলেন, নিরাপত্তাবিষয়ক শর্তগুলো পূরণে ব্যর্থ হওয়ায় ওই দেশগুলোর নাগরিকদের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি জানান, প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে পারলেই এই দেশগুলো নিষেধাজ্ঞার তালিকা থেকে বেরিয়ে যেতে পারবে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার ৮ হাজারের বেশি নাগরিককে অভিবাসন ভিসা দিয়েছে। একই বছর সুদানের দুই হাজারের বেশি নাগরিক, তানজানিয়ার ২৯০, ইরিত্রিয়ার ৩১ জন নাগরিককে এই ভিসা দেওয়া হয়। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র ইরিত্রিয়ার নাগরিকদের ওপর বেশ কয়েক ধরনের ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ট্রাম্প ক্ষমতায় এসেই মুসলিমপ্রধান সাতটি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়ার নাগরিকদের ওপর ওই নিষেধাজ্ঞা বহাল থাকে।

সূত্র : এএফপি, বিবিসি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa