Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ জাতিসংঘ কর্মকর্তার
আন্তর্জাতিক

মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ জাতিসংঘ কর্মকর্তার

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 12, 2021Updated:February 12, 20212 Mins Read

মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ জাতিসংঘ কর্মকর্তার

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের নেত্রী ও স্টেট কাউন্সেলর অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করা সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটিতে নিষেধাজ্ঞা, অস্ত্র অবরোধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারী থমাস অ্যান্ড্রুজ। খবর রয়টার্সের।

থমাস অ্যান্ড্রুজ মনে করেন, নিরাপত্তা পরিষদের এ নিয়ে ভাবা উচিত। মিয়ানমারে জাতিসংঘের একটি মিশন পরিচালনারও অনুরোধ জানিয়েছেন অ্যান্ড্রুজ।

১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এই সামরিক অভ্যুত্থান ও ২৬০ জনেরও বেশি অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিসহ সু চিকে গ্রেফতার করে মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের পথ রুদ্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এসব ঘটনার প্রতিক্রিয়ায় ২০০৭ সালের ‘জাফরান বিপ্লবের’ পর দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের মিয়ানমারবিষয়ক তদন্তকারী অ্যান্ড্রুজ জানান, দেশটিতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে তাজা গুলি ব্যবহার করছে তার প্রমাণ হিসেবে তাদের হাতে বিভিন্ন প্রতিবেদন ও ছবি এসেছে। এ ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে জাতিসংঘে নিযোজিত মিয়ানমারের দূত মিন্ত থু বলেছেন, তার দেশ জাতিসংঘ ও আসিয়ানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাবে। তিনি আরও বলেন, ‘দেশে সদ্য জন্ম নেওয়া গণতান্ত্রিক রূপান্তরকে স্থবির করতে চাই না আমরা।’

টানা ছয় দিন ধরে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলার পর যুক্তরাষ্ট্র সামরিক জান্তার বিরুদ্ধে প্রথম ধাপের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা তাদের দেশগুলোকেও মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য জানিয়েছে, সু চির সরকারকে ক্ষমতা থেকে হটানো ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের ঘটনায় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জানিয়েছে, ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনী ‘ভুল তথ্য ছড়িয়ে যাচ্ছে’ তাই তাদের পরিচালিত বিষয়বস্তুগুলোর দৃশ্যমানতা ছেঁটে দিচ্ছে তারা। পাশাপাশি মিয়ানমারের সরকারি সংস্থাগুলোর ‘বিষয়বস্তু সরানোর’ অনুরোধ পাঠানোর সুযোগও স্থগিত করবে বলে জানিয়েছে ফেসবুক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026
প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

July 18, 2026
ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

July 18, 2026

Latest News

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa