আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তা যথেষ্ট নয় বলে মনে করেন জাতিসংঘের দূত ইয়াংহি লি। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Advertisement
সংবাদ সম্মেলনে ইয়াংহি লি বলেছেন, সেনাপ্রধান মিন অং হলাইং, উপ সেনা প্রধান সোয়ে উইন এবং ব্রিগেডিয়ার জেনারেল থান ও এবং অং অং ছাড়াও রোহিঙ্গা নিপীড়ন বিষয়ে ২০১৮ সালে প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে অন্য যে দুইজন সেনা কর্মকর্তার নাম এসেছে তাদের সবাইকে গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



