গণতন্ত্রের স্তম্ভ হিসেবে মুক্ত গণমাধ্যমের প্রভাবকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউ

Advertisement

রবিবার (৩ মে) ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষ্যে ঢাকার ইইউ অফিস এক বার্তায় বলেছে, গণমাধ্যমের স্বাধীনতা আমাদের সবার স্বাধীনতা। আমরা দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের বহুত্ববাদ, সম্পাদকীয় স্বাধীনতা এবং গণমাধ্যম কর্মীদের সুরক্ষাকে সমর্থন করি।

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

আরও পড়ুনঃ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’-এর স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা দিবসটি পালন করে আসছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.