
এপিবিএন ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৪ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মোহাম্মদ ইলিয়াছ টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বি-৮ ব্লকের মো. আব্দুল মজিদের ছেলে।
পুলিশ সুপার তারিকুল জানান, বুধবার বিকেলে টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লক এলাকায় আইয়ুব স্টোর নামের ব্যবসা প্রতিষ্ঠানের বিকাশ এজেন্টের মাধ্যমে অপহরণকারী চক্রের এক সদস্য কর্তৃক মুক্তিপণের টাকা তোলার খবরে এপিবিএন’র একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থল থেকে তোলা টাকাসহ একজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় আটক অপহরণকারী চক্রের সদস্যের হেফাজত থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা ৫৮ হাজার টাকা পাওয়া যায়।
তিনি জানান, আটক ব্যক্তি স্বীকারোক্তিতে জানিয়েছেন, টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বি-১০ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আয়াজের নির্দেশে অপহরণের মুক্তিপণ বাবদ টাকাগুলো তোলা হয়েছে। তবে কাকে অপহরণ করা হয়েছে সে (আয়াজ) অবহিত করেননি।
অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ পাওয়া মোহাম্মদ আয়াজকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



