
শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মহান মুক্তিযুদ্ধ ও শহীদ সওগাতুল আলম সগীর স্মৃতি সংরক্ষণ কমিটি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তানিদের অভিশপ্ত ইতিহাস তুলে ধরতে হবে। অধ্যাবদি এখনো যারা বাংলাদেশের মানুষের বিপক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে তাল মিলিয়ে বাংলাদেশের ১৭ কোটি মানুষের বিরুদ্ধে, বাংলাদেশবিরোধী রাজনীতির নামে অপরাজনীতি করছেন তা ধরে, আগামী প্রজন্মকে অনুপ্রাণীত করে, আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে।
মহান মুক্তিযুদ্ধের নবম সাব সেক্টরের ইয়াং অফিসার মজিবুল হক মনজু খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শামীম শাহনেওয়াজ।
স্বেচ্ছাসেবক লীগ নেতা ওবায়দুল হক খানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মঠবাড়িয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব মোফাজ্জল হোসেন মন্টু, সাবেক সচিব নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন আহমেদ, শাহজাহান সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখবেন হিউম্যানিস্ট সোসাইটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ সেলিম রেজা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



