
আজ সকাল ১০টায় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বৃক্ষ রোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু করেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী খান। এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবউন নেছা সবুজ, শ্রমিললীগের যুগ্ম সাধারণ সম্পাদক এই এম মতিয়ার রহমান প্রমুখ।
এরপর কুষ্টিয়া রেণইউক যজ্ঞেশ্বর কারখানায়, জেলা প্রশাসক কার্যালয়সহ অন্তত ৮টি স্থানে বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হয়। এ ছাড়া প্রতিটি উপজেলা নেতৃবৃন্দের হাতে ১শ টি করে গাছের চারাও তুলে দেয়া হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



