মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সদর উপজেলার চাম্পাতলা এলাকা থেকে মো. সোহাগ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চম্পাতলা এলাকার রাস্তার পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোহাগ সদরের দুর্গাবাড়ি এলাকার পিয়ার আলির
ছেলে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাউদ্দিন গাজী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গলায় রশি পেচানো অবস্থায়
তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



