Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে : মোদিকে জবাব ওয়াইসির
আন্তর্জাতিক

মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে : মোদিকে জবাব ওয়াইসির

By Saumya SarakarApril 29, 20242 Mins Read

মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে : মোদিকে জবাব ওয়াইসির

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে চলছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করেই সম্প্রতি প্রচারণায় গিয়ে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আর এর জবাব দিতে গিয়ে মুসলিমদের কন্ডোম ব্যবহার নিয়ে বড় মন্তব্য করেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসি।

তিনি দাবি করেছেন, মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন। খবর হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া

মূলত সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিতর্কিত ও ইঙ্গিতপূর্ণ নানা মন্তব্য করেন। আর এই কারণে মোদির বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলেছেন বিরোধীরা। আর সেটির জবাব দিতে গিয়ে ওয়াইসি ওই দাবি করেন।

মোদির সমালোচনা করে এআইএমআইএম প্রধান ওয়াইসি অভিযোগ করেছেন, ধর্মের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষের দেওয়াল তৈরি করছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি চ্যালেঞ্জের সুরে ওয়াইসি দাবি করেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে মুসলিমদেব অবদানের যে ধারণা গড়ে তোলা হচ্ছে, তা মিথ্যা। এই নিয়ে তিনি মোদি সরকারেরই তথ্যকে উদ্ধৃত করেন।

হায়দ্রাবাদের বিদায়ী এই সংসদ সদস্য ও চলমান লোকসভা নির্বাচনের প্রার্থী ওয়াইসি বলেন, ‘কেন আপনি (নরেন্দ্র মোদি) এমন ভীতিপূর্ণ ধারণা তৈরি করছেন যে- মুসলিমরা বেশি সন্তানের জন্ম দেয়? মোদি সরকারেরই তথ্য বলছে- জন্মের হার এবং জনসংখ্যার নিরিখে মুসলিমরা পিছিয়ে আছে। মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে। আর এটা বলার মধ্যে কোনও লজ্জা নেই।’

মোদির সমালোচনা করে ওয়াইসি অভিযোগ করেন, দলিত এবং মুসলিমদের প্রতি অকারণে ঘৃণার সঞ্চার করছেন প্রধানমন্ত্রী।

ওয়াইসি বলেন, ‘একটা দেশের প্রধানমন্ত্রী বলছেন- জনসংখ্যার ১৫ শতাংশ হলো অনুপ্রবেশকারী। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মোদি দাবি করেছেন, বিরোধীরা যদি সরকারে আসে, তাহলে তারা সাধারণ মানুষের সম্পত্তি ছিনিয়ে নিয়ে তা ‘অনুপ্রবেশকারীদের’ মধ্যে বিলিয়ে দেবে।

কয়েকদিন আগেই রাজস্থানের বাঁশওয়ারাতে এক নির্বাচনী জনসভা থেকে মোদি বলেন, ‘কংগ্রেস এর আগে বলেছিল- দেশের সম্পদের ওপর প্রথম অধিকার রয়েছে মুসলিমদের। তাহলে তারা যদি এখন সম্পত্তি পুনর্বণ্টন করে, তাহলে কাদের তা দেবে? এটা তাদেরকে দেওয়া হবে যাদের সন্তানের সংখ্যা বেশি। এই সম্পত্তি অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। আপনাদের কষ্টার্জিত ধন কি এভাবে অনুপ্রবেশকারীদের বিলিয়ে দেওয়া যায়?’

নরেন্দ্র মোদির এই মন্তব্য ঘিরে ভারতের জাতীয় রাজনীতিতে জোর বিতর্ক শুরু হয়েছে।

ভারতীয় দুই কোম্পানির মসলায় ক্যানসার সৃষ্টিকারী উপাদান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa