Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মৃত ঘোষণার পর হঠাৎ জেগে উঠলো চুমকি হিজড়া
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

মৃত ঘোষণার পর হঠাৎ জেগে উঠলো চুমকি হিজড়া

By Shamim RezaFebruary 18, 2020Updated:February 18, 20202 Mins Read

মৃত ঘোষণার পর হঠাৎ জেগে উঠলো চুমকি হিজড়া

Advertisement
জুমবাংলা ডেস্ক : কুমিল্লার লাকসামে সোলেমান হোসেন চুমকি (৩০) নামক এক হিজড়া বি’ষপানে আ’ত্মহ’ত্যা চেষ্টার পরপরই তাকে নিয়ে আসা হয় হাসপাতালে। জরুরি বিভাগে দায়িত্বরত সহকারী নার্স আবুল খায়ের (৪৯) তাকে দেখেই মৃ’ত ঘোষণা করেন। ওই হিজড়াকে হাসপাতালে নিয়ে আসা অন্যান্যরা তা মানতে নারাজ। শেষ পর্যন্ত তাকে ওয়াশ করতে গেলেই হঠাৎ জেগে উঠে নার্স কর্তৃক মৃ’ত ঘোষণা করা হিজড়া চুমকি! এ সময় ক্ষুব্ধ চুমকি ও অন্যানরা ওই সহকারী নার্সকে মারধর করেই ক্ষান্ত হয়নি, হামলা চালিয়েছে হাসপাতালের জরুরি বিভাগেও। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মঙ্গলবার এই ঘটনায় লাকসাম থানায় মামলা হয়েছে।

চুমকি ও সঙ্গীয়রা জানান, চুমকিকে না জানিয়ে তার ছোট ভাইকে বিয়ে এবং টুনি নামক এক হিজড়া হঠাৎ তাকে ছেড়ে লাকসাম থেকে ঢাকা চলে যাওয়ার অভিমানে সোমবার বিকেলে তিনি লাকসামের ভোজপাড়ার বাসায় বি’ষপান করেন। এ সময় অন্যান্য হিজড়ারা বাসায় ছিল না। খবর পেয়ে দ্রুত ২/৩ জন ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগে থাকা সহকারী নার্স আবুল খায়ের তাকে মৃ’ত ঘোষণা করেন বলে চুমকি ও তার সাথে হাসপাতালে আসা সঙ্গীদের অভিযোগ।

তারা চুমকির মৃ’ত্যুর বিষয়টি বিশ্বাস না করায় একপর্যায়ে আবুল খায়েরকে ওয়াশ করতে বাধ্য করেন। ওই নার্স পাইপ দিয়ে তাকে ওয়াশ শুরু করেন। এ সময় নলের আঘাতে হঠাৎ রোগী চুমকি জেগে উঠে নার্স আবুল খায়েরের ওপর হামলা চালায়। তার সাথে অন্য হিজড়ারাও হামলায় অংশ নেয়। এ সময় তারা হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালায়।

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী নার্স আবুল খায়ের তার ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুরের বিষয়ে লাকসাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বি’ষ সেবনকারী চুমকিকে হাসপাতালে নিয়ে আসার পরই তাকে কুমিল্লা কুচাইতলী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়ায় তারা তাকে চিকিৎসা করানোর জন্য বাধ্য করেন। এ সময় তিনি জরুরি বিভাগের বিছানায় চুমকিকে শুইয়ে নাকে ও মুখে পাইপ দিয়ে ওয়াশের চেষ্টা করলে সে শোয়া অবস্থা থেকে উঠে অন্যান্যদের সহযোগিতায় তার ওপর হামলা চালায় এবং জামা কাপড় খুলে ফেলে। হিজড়ারা জরুরি বিভাগের টেবিলের, প্লাস্টিকের চেয়ার ও অন্যান্য জিনিষপত্র ভাঙচুর করে ৩/৪ হাজার টাকার ক্ষতি সাধন করে। তিনি হিজড়াদের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তাকে মৃ’ত ঘোষণা করিনি।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বলেন, হিজড়ারা সহকারী নার্স আবুল খায়েরকে মারধর ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন বলেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে সহকারী নার্স আবুল খায়ের থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026
এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

July 5, 2026
ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

July 5, 2026

Latest News

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa