
কয়েকদিন আগে জাম্পুই পাহাড় দিয়ে ঘেরা রাজ্যের সীমান্তবর্তী এলাকার একটি জঙ্গলে হাতিটির মৃত্যু হয়। অতিরিক্ত পরিশ্রমের কারণে ৪৭ বছরের ওই হাতির মৃত্যু হয় বলে জানা গেছে। হাতিটির নাম লক্ষ্মী।
এ বিষয়ে ব্যাঙ্গালুরুর বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের সহপ্রতিষ্ঠাতা সুপর্না গাঙ্গুলী অভিযোগ জানিয়েছেন। ওই এলাকায় আরও বেশ কিছু হাতির অবস্থা করুণ বলেও জানিয়েছেন তিনি। তবে হাতির মৃত্যু ও তার মাংস কেটে খাওয়ার বিষয়টিই এখনো নিবন্ধন করেনি মিজোরামের বন বিভাগ। সূত্র: নর্থইস্ট নাউ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



