Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৮
আন্তর্জাতিক

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৮

By জুমবাংলা নিউজ ডেস্কApril 13, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: আকস্মিক মেগি ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এখনো পূর্ব ও দক্ষিণ উপকূলের বেশ কয়েকটি বন্যাকবলিত এলাকায় আটকা পড়ে আছেন অনেকে। চলছে উদ্ধার কাজ। স্থানীয় সময় রোববার (১০ এপ্রিল) আঘাত হানে এই ঝড়। খবর আল জাজিরা’র।

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৮

Advertisement
স্থানীয়ভাবে আগাটন নামে পরিচিত ঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় ৬৫ কিলোমিটার (৪০মাইল)। ঝড়ের আঘাতে বেবে শহরের আশপাশের ছয়টি এলাকায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখনো নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে মধ্য প্রদেশ নিগ্রোস ওরিয়েন্টালে তিনজন এবং দক্ষিণাঞ্চলের দ্বীপ মিন্দানাওয়ে মারা গেছেন আরও তিনজন। আরেকটি গ্রাম লেইতে পাঁচজন হতাহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় একজন রেডিও অপারেটর রেমার্ক লাস্কো বলেছেন আরও অনেক লোক মারা গেছেন ঝড়ের কবলে পড়ে।

দেশটির সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ চালাচ্ছেন।সেনাবাহিনীর ব্রিগেডিয়ার কমান্ডার নোয়েল ভেস্তুইর দুর্ভাগ্যজনক এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, বহু বাড়িঘর, স্থাপনা ধ্বংস হয়েছে ঝড়ের কারণে উল্লেখ করে তিনি আরও বলেন, আটকে পড়া লোকজনকে উদ্ধারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সুপারটাইফুন রাইয়ের আঘাতের চার মাস পর আবারও মেগি ঝড়ের কবলে পড়লো ফিলিপাইন। রাইয়ের আঘাতে ফিলিপাইনে চারশোর বেশি মানুষ নিহত হন এবং আশ্রয়হীন হয়ে পড়েন আরও অনেকে। জানা গেছে, প্রতিবছর ফিলিপাইন এরকম গড়ে ২০টি বড় ঝড়ের কবলে পড়ে। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে এমন ঝড়ের আশঙ্কার কথা অনেক আগে থেকেই জানিয়ে আসছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

July 13, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

July 13, 2026
Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

July 13, 2026

Latest News

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa