Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি
আন্তর্জাতিক

মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কমে 4, 2021Updated:মে 4, 20212 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে একটি মেট্রোট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন। খবর আরটি, রয়টার্স’র।

দেশটির রাজধানী শহর মেক্সিকো সিটির ঠিক দক্ষিণে ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধ্বসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।

রাশিয়ান সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধ্বসে পড়ার পর পার্শ্ববর্তী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে অলিভস স্টেশনে আঘাত করে। স্থানীয় সময় সোমবার (৩ মে) রাত ১১টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় টেলিভিশন চ্যানেল মিলেনিও টিভিতে দুর্ঘটনার একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে মেট্রোর ১২ লাইনটি ট্রেনসহ ভেঙে নিচে থাকা রাস্তা ও গাড়ির ওপর পড়তে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য আরেকটি ভিডিওতে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে জীবিতদের উদ্ধারে মেডিকেল ক্রু ও ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালাতে দেখা যায়।

রাজধানী মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম বলেছেন, দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন এবং ভেঙে পড়া অংশের নিচে একটি গাড়ি এখনও আটকে রয়েছে।

টুইটারে দেওয়া এক বার্তায় শেইনবাম জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে হতাহত মানুষ এখানে রয়েছেন। আমি দুর্ঘটনাস্থলে রয়েছি এবং উদ্ধার কাজে নিয়োজিত কমান্ড সেন্টারে সহায়তা করছি।’

মেক্সিকোর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড শহরটির মেয়র থাকাকালীন সময়ে মেট্রোর ১২ লাইনটি নির্মাণ করা হয়েছিল। দুর্ঘটনার পর টুইটরে তিনি বলেন, ‘মেট্রোতে আজ যে দুর্ঘটনা ঘটেছে তা আসলে ভয়াবহ বিপর্যয়। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এ ঘটনায় তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

জুন 10, 2026
নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

জুন 10, 2026
তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

জুন 10, 2026
Latest News
tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

শান্তিরক্ষী দিবস

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

বিদ্যুৎকেন্দ্র

সংঘাতের মধ্যে উপকূলের ৫ স্থানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ইরানের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa