আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন মাদক অপরাধীদের বন্দুক হামলায় ১৪ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।

image

Advertisement
সোমবার দেশটির মিচোয়াকান প্রদেশের এল আগুয়াজে শহরে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলার শিকার পুলিশ সদস্যরা আদালতের আদেশ অনুযায়ী শহরটিতে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। সেসময়ে তাদের গাড়িবহরে চোরাগোপ্তা হামলা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

হামলাকারীরা বেশ কয়েকটি পিকআপ নিয়ে পুলিশের গাড়িবহর চারপাশ থেকে ঘিরে ভারী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। পরে গাড়িগুলোতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

এতে অন্তত ১৪ পুলিশ কর্মকর্তা নিহত ও অপর তিন কর্মকর্তা আহত হন।

ধারনা করা হচ্ছে, প্রভাবশালী অপরাধী গোষ্ঠী হালিসকো নুয়েভা হেনেরাতিওন কার্টেল (সিজেএনজি) হামলাটি চালিয়েছে। ঘটনাস্থলে রেখে যাওয়া একটি বার্তা থেকে হামলাকারী বন্দুকধারীরা সিজেএনজির সঙ্গে জড়িত বলে ধারণা পাওয়া গেছে।

মিচোয়াকান পুলিশ কয়েকদিন আগে সিজেএনজির কথিত নেতাকে হত্যা করেছিল।

এল আগুয়াকে শহরের দখল নিয়ে সিজেএনজি ও তাদের প্রতিদ্বন্দ্বী দলছুট অপরাধী গোষ্ঠী লোস ভিয়াগারাস নামে পরিচিত নাইসট টেমপ্লারের মধ্যে লড়াই চলছে।

এ হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে সব ধরনের উপায় কাজে লাগানো হবে বলে কর্তৃপক্ষগুলো জানিয়েছে। গত ডিসেম্বরে মেক্সিকোর দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশটির মাদক অপরাধ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google