প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : বরিশালের হিজলায় মেঘনা নদী‌তে নৌ পুলিশের ওপর জেলেদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। দুই নৌ পুলিশ সদস্য ম‌নিরুল ইসলাম ও আবু জাফর আহত হ‌য়ে‌ছে। আহত মনিরুলকে গুরুতর অবস্থায় শুক্রবার রাতেই হিজলা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে হিজলার মেঘনা নদীতে এই হামলার ঘটনা ঘটে।

আহত মনিরুল জানান, বৃহস্পতিবার গভীর রাতে ৫ থেকে ৭ জনের একটি জেলে দলকে ইলিশ শিকারের সময় নৌকাসহ আটক করার চেষ্টা করে দুজনকে আটক করতে সক্ষম হয় নৌ পুলিশ। এরপরেই জেলেদের অপর আর একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায় এবং আটক জেলেদের ছিনিয়ে নেয়।

হিজলা নৌ থানার ওসি বেল্লাল হোসাইন জানান, রাত ১০টার দিকে মেঘনা নদীতে নৌ পুলিশের এএসআই পারভেজ, এএসআই নজরুলসহ সঙ্গীয় ফোর্স একটি নৌকাকে চ্যালেঞ্জ করে দুজনকে আটক করে। সঙ্গে সঙ্গে জেলেদের বিশাল গ্রুপ এসে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। নৌ পুলিশের সদস্য মনিরুল ইসলাম এবং আবু জাফরকে আহত করে নদীতে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় হিজলা থানায় একটি মামলা করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.